সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নাসিক নির্বাচনী মাঠে ১নং ওয়ার্ডে ৭ জন কাউন্সিলর প্রার্থী থাকলেও আলোচনার শীর্ষে রয়েছেন নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম মেম্বার। আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সিদ্ধিরগঞ্জের (নাসিক) ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, দূর্দিনের নিরহ, অসহায়, গরীব মানুষের প্রিয়মূখ সাবেক কাউন্সিলর আব্দুর রহিম মেম্বারের গণজোয়ার উঠেছে। এলাকায় জনসাধারণের মুখে মুখে শুধু তার কথা শুনা যাচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে হাটে-বাজারে শুধু ঘুড়ি মার্কা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। স্থানীয় জনসাধারণের দাবী, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম মেম্বার একজন শিক্ষানুরাগী ও ক্লিন ইমেজের প্রার্থী। তার বিরুদ্ধে সাধারণ জনগণের কোন অভিযোগ নেই। ওয়ার্ড বাসী এবার তাকে নিয়ে স্বপ্ন দেখছে। এ ওয়ার্ডে প্রার্থীর ছড়াছড়ি হলেও সাবেক কাউন্সিলর আব্দুর রহিম মেম্বারের বিকল্প শুধু তিনিই। ভোটারদের সাথে কথা বলে জানা যায় এ ওয়ার্ডের শীর্ষ কাউন্সিলর প্রার্থী সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের তিন তিন বারের নির্বাচিত মেম্বার এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের নির্বাচিত সাবেক কাউন্সিলর আব্দুর রহিম। ওয়ার্ডবাসীর শিক্ষা বিস্তারসহ নানামূখী উন্নয়ন কর্মকান্ডে ও নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এবং বর্তমানেও কওে যাচ্ছেন। নাসিক ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রহিম মেম্বার বলেন আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সকলের দোয়া নিয়ে প্রচারণার কাজ শুরু করেছি। ওয়ার্ড বাসীর কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছি। আমি ওয়ার্ড বাসীর কাছে কৃতজ্ঞ। জনগণের কল্যাণে বাকিটা জীবন কাজ করার সুযোগ পেলে নিজেকে ওয়ার্ড বাসীর সেবায় বিলিয়ে দিতে চাই। আর অসমাপ্ত কাজগুলো করতে চাই। ভোট পবিত্র আমানত। কাহারো টাকার বিনিময়ে, ভয়-ভীতি ও প্রলোভনে পরে আপনার মূল্যবান ভোটটি নষ্ট করবেন না।
প্রসঙ্গতঃ আগামী ১৬ জানুয়ারি ভোটযুদ্ধ। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৩,১০৫ ভোট। এরমধ্যে পুরুষ ভোটার ১৬,২৭৮ জন, নারী ভোটার ১৬,৮২৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net