সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃআসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব আনোয়ার ইসলাম টেলাগাড়ী মার্কা প্রতীক বরাদ্দ পেয়েছেন। গত ২৮ ডিসেম্বর সকালে তাকে টেলাগাড়ী মার্কা প্রতীক বরাদ্দ দেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার। তিনি প্রতীক বরাদ্দ পাওয়ার পার বাড়ীতে গিয়ে এলাকাবাসীদের দোয়া নিয়ে নিবার্চনী মাঠে প্রচারে বের হন। এলাকাবাসীর দোয়া নিয়ে টেলাগাড়ী মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম। একই দিন দুপুর ওয়ার্ডের সি আই খোলা,হিরাঝিল,পাইনাদী নতুন মহল্লা,আলামিন নগর,পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেন। এসময় ভোটাররা তাকে টেলাগাড়ি মার্কা ভোট দিয়ে বিজয়ী করার জন্য নির্বাচনী মিছিল বের করেন।
নাসিক ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আনোয়ার ইসলাম বলেন, মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করতে টেলাগাড়ী মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি এলাকাবাসীর সেবা করতে চাই। আপনারা ১৬ জানুয়ারি ইভিএম ভোটের মাধ্যমে টেলাগাড়ীকে ভোট দিয়ে নির্বাচনে বিজয়ী করতে দোয়া চাই,সমর্থন চাই।নাসিক ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম এলাকার মানুষের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net