ফাহাদুল ইসলাম স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ, সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের বারবার জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, মোগরাপাড়া ইউনিয়ন বাসীর কাছে আরেকবার নির্বাচনে জয়লাভ করে জনগণের সেবা করার সুযোগ চান।
চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু বর্তমান মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বক্তব্যে বলেন, সোনারগাঁ উপজেলা পৌরসভা ও ইউনিয়ন সীমানা মামলা চলার কারণে মুড়াপাড়া ইউনিয়ন নির্বাচন স্থগিত । অচিরেই সকল জল্পনা কল্পনা পরিশেষে আবারও মোগরাপাড়া ইউনিয়ন নির্বাচন হবে ইনশাআল্লাহ।
এ নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়ন কারো ব্যক্তিগত আক্রোশের কারণে নির্বাচন স্থগিত না , বরংচ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মোগরাপাড়া ইউনিয়ন নির্বাচন স্থগিত আছে।
এছাড়াও তিনি আরো বলেন, আমি একজন সাধারন মানুষ, কখনো কারো বিষয় নিয়ে সমালোচনা করছি বলে আমার মনে হয় না, কারো কখনো কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছি এমনও মনে হয়না, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে বা কষ্ট পেয়েছে আমার চেয়ারম্যান পরিচালনা অবস্থাতে আমার মনে হয় না, কারো উপর কখনো জোর জুলুম করেছি বলে আমার মনে হয় না, সাধারণ মানুষের মতোই জীবন যাপন করছি, আমার কারনে মোগরাপাড়া নির্বাচন স্থগিত হয়ে আছে এরকম বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এটা কখনো সম্ভব না, বরং এ বক্তব্য মানে একটি হাস্যকর বিষয়, তাই সোনারগাঁ বাসীকে এরকম বিভ্রান্তিতে কান্না দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করি।
এ বিষয়ে তিনি আরো বলেন,সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন বাসীর কাছে আমার বিশেষ অনুরোধ, সোনারগাঁয়ের উন্নতি ধারাবাহিকতার চলমান ধরে রাখতে আগামী নির্বাচনে আমাকে জয়যুক্ত করে পুনরায় সোনারগাঁ বাসির সেবা করা ও উন্নতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাকে আরেকবার সুযোগ দেওয়া হোক। তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন একান্ত ভাবে কামনা করেন। এবং সকল বিভ্রান্ত মুলক আলোচনা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net