সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন দুই নং ওয়ার্ডের ১১ জন কাউন্সিলর পদপ্রার্থীদের নির্বাচনী মনোনয়ন ফরম নির্বাচন কমিশন কার্যালয়ে জমা করতে দেখা যায়।এ সকল কাউন্সিলর প্রার্থীরা সকলেই তাদের নির্বাচনী সালাম প্রদান ও এলাকায় মতবিনিময় করে যাচ্ছেন ভোটারদের সাথে কান্দাপাড়া, আব্দুল আলীপুল, সাহেবপাড়া,রহিম মার্কেট এলাকা,মৌচাকও চৌধুরীপাড়া, মিজমিজি পশ্চিম পাড়া,দক্ষিন পাড়া,কালুহাজী রোড , ধনু হাজী রোডসহ নাসিক ২ নং ওয়ার্ড গঠিত হয়েছে । ২ নং ওয়ার্ডে আওয়ামীলীগ ও বিএনপি এবং হাতপাখা সর্মথিত প্রার্থী রয়েছেন ।এই এলাকায় প্রায় ২২ হাজার নারী-পুরুষ ভোটার রয়েছে। মিজমিজ পশ্চিমপাড়া হাইস্কুল এবং আনন্দ লোক হাইস্কুল ২টি ভোট কেন্দ্র। নির্বাচনী আমেজে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে।
আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাজ্ঞী এবং সাবেক কাউন্সিলর সেলিনা ইসলামের ভাই শহিদ চেয়ারম্যানের সুযোগ্য সন্তান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী মোঃ শফিকুল ইসলাম কাউন্সিলর পদপ্রার্থী হয়ে নির্বাচনী সালাম ও দোয়া কামনা করেন । আসন্ন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী হাজী শফিকুল ইসলাম জনগনের সেবায় নিয়োজিত থাকতে চান।তিনি এলাকায় ছোট বড় সবার সাথে মতবিনিময় আলোচনা সভা করে যাচ্ছেন। নিঃস্বার্থভাবে জন-প্রতিনিধি না হয়েও মানুষের কল্যাণে সেবা করে আসছেন, একজন সৎ শিক্ষিত যোগ্য রাজনৈতিক পরিবারের সন্তান ।লিফলেট ও হ্যান্ডবিল দিয়ে গনসংযোগ ভোটার কাছে দোয়া প্রার্থনা কামনা করেন। এলাকা ভিত্তিক যুব সমাজসহ গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে গনসংযোগ করছেন। নতুন মুখ হিসেবে হাজী শফিকুল ইসলামকে কাউন্সিলর হিসেবে ভোটাররা দেখতে চায়।দলমত নির্বিশেষে তাকে নাসিক ২ নং ওয়ার্ডের এবার কাউন্সিলর হিসেবে দেখতে চায় ওয়ার্ডবাসী।
তিনি বলেন ,আমি জনপ্রতিনিধি হলে এলাকাকে একটি আধুনিক ওয়ার্ডে রুপান্তিরিত করব। সিসি ক্যামেরার আওতায় ২ নংওয়ার্ড বেষ্টিনিতে থাকবে। এলাকাবাসীর জন্য হাসপাতালে রোগী নেওয়ার জন্য একটি এ্যাম্বুলেন্স দেওয়া হবে। দরিদ্র শির্ক্ষাথীদের পড়াশুনার দায়িত্ব পালন করব।তরুন যুবকদের কর্মসংস্থান তৈরি করব।শিশুদের জন্য খেলাধুলার পার্ক করার চিন্তা চেতনা আছে। সন্ত্রাস , চাদাঁবাজ ,ভুমিদস্যু ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলব। মনোনয়ন পত্র দাখিল করে সকল ভোটার কাছে সালাম ও দোয়া প্রার্থনা কামনা করেন ।
গত নির্বাচনে ২ নং ওয়ার্ডের মিষ্টি কুমড়া মার্কা কাউন্সিলর প্রার্থী ছিলেন বিশ্ষ্টি সমাজ সেবক সোহরাব হোসেন। আবারও ওয়ার্ডবাসী অনুরোধে কাউন্সিলর প্রার্থী সোহরাব হোসেন নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেন। নির্বাচনকে ঘিরে সকাল থেকে সোহরাব হোসেন গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ভোটারদের বাড়িঘরে গিয়ে নির্বাচনী সালাম জানিয়ে দোয়া ভোট চাচ্ছেন। ভোটারদের কাছ থেকে তিনি ব্যাপকভাবে সাড়াও পাচ্ছেন। দিন যতই যাচ্ছে ভোটারদের মাঝে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে । ওয়ার্ডে ঘুরে লিফলেট ও হ্যান্ডবিল নিয়ে গনসংযোগ করে ভোট চেয়েছেন। দলমত নির্বিশেষে তাকে নাসিক ২ নং ওয়ার্ডের এবার কাউন্সিলর হিসেবে দেখতে চায় ওয়ার্ডবাসী। সৎ, যোগ্য ও ব্যবসায়ী লোক হিসেবে সোহরাব হোসেনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এলাকায়। সোহরাব হোসেন ওয়ার্ডবাসীকে নির্বাচনী সালাম জানিয়ে হ্যান্ডবিল ও লিফলেট দিয়ে ভোট প্রদানের দাবি জানিয়েছেন।
নাসিক ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ ও আওয়ামীলীগ নেতা ও নাসিক দুই নং ওয়ার্ডের একেএম শামীম ওসমান সমর্থন গোষ্ঠীর সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াছিন মিয়া এর সুযোগ্য ভাই মোঃ আবু বকর সিদ্দিক ( আবুল) সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হয়ে সকলকে নির্বাচনী সালাম প্রদান করেন এবং মনোনয়ন ফরম দাখিল করেন। আবু বকর সিদ্দিক বলেন, আমি বিভিন্ন সংগঠন মসজিদ, মাদ্রাসা ও স্কুল সাথে জড়িত রয়েছি। নাসিক ২ নং ওয়ার্ডে কে আধুনিক ও মডেল হিসাবে গড়ে তুলবেন ।বেকারত্ব দুর করতে চাই।একটি পাঠাগার উপহার দিতে চাই।ছাত্র ও যুব সমাজের সমন্বয়ে বয়স্ক নাগরিকদের সম্মান নিশ্চিত করতে চাই।এই অঙ্গীকারে তিনি নির্বাচনে অংশ গ্রহন করেন।সকলকে নির্বাচনী সালাম প্রদান করে ভোট প্রার্থনা কামনা করেন।
নাসিক ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক রাজু কাউন্সিলর প্রার্থী হয়ে মনোনয়ন ফরম জমা করে নির্বাচনী সালাম প্রদান করেন। তিনি দুই নং ওয়ার্ডে আসন্ন নাসিক নির্বাচন কে ঘিরে তিনি গনসংযোগ করছেন। তিনি বলেন,এলাকাবাসী আমাকে যোগ্য মনে করেই নির্বাচনে প্রার্থী ও সমর্থন জানিয়েছেন।আমি দীর্ঘ ২৭ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি।আমার শক্তি এলাকার জনগন।আমি দুই নং ওয়ার্ডেও জনগনের পাশে আছি থাকব।আমি নাসিক ২ নং ওয়ার্ডেকে মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলব ।আমি সন্ত্রাস মাদকমুক্তও দূর্নীতিমুক্ত ডিজিটাল সমাজ গড়ার উপহার দিতে চাই।২ নং ওয়ার্ডবাসী আমাকে ভালোবাসে তাদের প্রতি কৃতজ্ঞ তাদের সমর্থন ও দোয়া এবং নির্বাচনী সালাম জানাই।লিফলেট ,হ্যান্ডবিল দিয়ে দোয়া ও ভোট প্রার্থনা কামনা করছেন।
নাসিক ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন কাউন্সিলর প্রার্থী হয়ে নির্বাচনী সালাম প্রদান ও মনোনয়ন ফরমদাখিল করেন ।তিনিও নির্বাচনী লিফলেট ও হ্যান্ডবিল দিয়ে গনসংযোগ প্রচার প্রচারণা শুরু করেন।কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন ২ নং ওয়ার্ড এর এলাকার রাস্তা ঘাট ,ড্রেন লাইটিংসহ মসজিদ মাদরাসার উন্নয়ন করেন। তিনি বলেন , জনগনের মূল্যবান ভোট দিয়ে আমাকে পাশ করিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে সেবা করার জন্য আমি দায়িত্ব পালন করছি।জনগন যদি আবারও তাদের জন প্রতিনিধি বেচে নেয় তাহলে আবারও নির্বাচনী জয় লাভ করবো। তিনি এলাকার সকলের কাছে নির্বাচনী সালাম ও ভোট প্রাথৃনা কামনা করেন।
আরেক কাউন্সিলর পদ প্রার্থী নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের এর সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আব্দুল হেকিম নাসিক দুই নং ওয়ার্ডবাসীকে নির্বাচনী সালাম ও দোয়া সমর্থন কামনা করেন।মনোনয়ন জমা করে তিনি নির্বাচনের লিফলেট বিতরন ও দোয়া কামনা করতে দেখা যায়।এলাকাবাসী ও সর্বস্তরের জনগনের কাছে তিনি নির্বাচনী সালাম প্রদান করেন।তিনি বিশিষ্ট সমাজ সেবক ও দানশীলও বটে।করোনা কালীন সময়ে অসহায় গরীব দুঃখী মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ ও করোনার বিভিন্ন উপকরণ প্রদান করা ও সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। দয়া ও দানশীলতা তার মধ্য দেখা যায়।তিনি লুঘুনাথপুর কবরস্থানের জমির দাতা সদস্য ও মুতায়াল্লি ।তিনি বলেন, আমি জনগনের সেবা নিয়োজিত ছিলাম আছি থাকব।জনগন আমাকে ভালোবাসে আমিও তাদের প্রত্যাশায় সারা জীবন নিয়োজিত থাকতে পারি সে আশা কামনা করি।
এদিকে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নিপীড়িত জনতার মনোনীত প্রার্থী ,স্বাধীনতার সহযোদ্ধা বিশিষ্ট সমাজ সেবক,গরিবের বুন্ধ সুলতান মোঃ গিয়াস উদ্দিন (টুলু) ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হয়ে নির্বাচনী সালাম ও মনোনয়ন ফরম জমা করেন।নির্বাচনের লিফলেট ও হ্যান্ডবিল দিয়ে গনসংযোগ করেন।এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছে।তিনি নির্বাচনী কার্যক্রম সম্পূর্ন করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা কামনা করেন।
এদিকে নাসিক ২ নংওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রহিম উদ্দিন মনোনয়ন ফরম দাখিল করেন। গতবারে নির্বাচনে অংশ গ্রহন করেন মোঃ ইসমাইল হোসেন কাউন্সিলর পদপ্রার্থী তিনিও মনোনয়ন ফরম দাখিল করেন।আরেক কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেন এর ভাই কামাল হোসন তিনিও মনোনয়ন ফরমদাখিল করেন।ইঞ্জিনিয়ার সামচুল আলম কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন।k
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net