নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৭নং ওর্য়াডের প্রয়াত কাউন্সিলর আলী হোসেন আলা’র বিদেহী আত্নার মাগফেরাত কানায় দোয়া কেঁদে কেঁদ চাইলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ নাসিক ৭নং ওয়ার্ডস্থ কদমতলী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় মাঠে শোক সভায় এমপি শামীম ওসমান প্রয়াত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নাসিক কাউন্সিলর আলী হোসেন আলা’র আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালা যেন তাকে ক্ষমা করে জান্নাতবাসী করেন এ জন্য সকলের নিকট দোয়া চান। এসময় প্রয়াত কাউন্সিলর আলী হোসেন আলা’র দুই ছেলেও তাঁর সাথে কেঁদে কেঁদে দোয় করেন। শামীম ওসমান নিজে কাঁদলেন সবাইকে কাঁদালেন।সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান এর সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, সিনিয়র সহ সভাপতি রিয়াজ উদ্দীন রেনু, সহ সভাপতি সাদেকুর রহমান সাদেক ও ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান, তানজিম কবির সজিব (সজু)সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মী প্রমূখ।মিলাদ ও দোয়া শেষে প্রয়াত আলী হোসেন আলার বাসভবনে গিয়ে তাঁর পরিবারকে সান্ত্বনা দেন। এবং দুই পুত্রকে স্নেহসিক্ত ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। প্রয়াত আলী হোসেন আলার স্মৃতিচারণ করে কেঁদে কান্নাভেজা কণ্ঠে তিনি বললেন আমার কাছের প্রিয় ভাই, কর্মী, সহযোদ্ধা ছিলেন আলী হোসেন আলা। আজ আমাদের মাঝে সে নেই। আমি আলী হোসেন আলার রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। উল্লেখ্য যে, গত ২৬ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাটডে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাউন্সিলর আলী হোসেন আলা মৃত্যুবরণ করেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net