সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ডের তরুণ কাউন্সিলর পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী তানজিম কবির সজিব (সজু) নিয়মিত গনসংযোগ, উঠান বৈঠক, মত বিনিময় সভা করে আসছেন। ওয়ার্ডের পাড়া মহল্লায় মশক নিধনসহ বিভিন্ন জনকল্যান কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে কদমতলী নয়াপাড়া তানযীমুল কুরআন প্রি-ক্যাডেট মাদ্রাসার সামনে বালুর মাঠে উঠান বৈঠক ও মত বিনিময়, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও যুবকরা অংশগ্রহণ করে কাউন্সিলর পদপ্রার্থী হাজী তানজিম কবির সজিব (সজু)র পক্ষে সমর্থণ জানায়। কদমতলী নয়াপাড়া এলাকার মুরুব্বি সমাজ সেবক আব্দুর রহমানের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক তানজিম কবির মুন্নার সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী তানজিম কবির সজিব (সজু)। এ সময় আরো উপস্থিত ছিলেন- মোঃ আব্দুর রহিম মুন্সি, মোঃ সাইফুল্লাহ, মাহাবুব আলম, মোঃ হুমায়ন কবির, আলহাজ্ব জহিরুল হক জহির, মোঃ মানিক, কছুর উদ্দিন, আব্দুল মান্নান, জসিম উদ্দিন, মহিলা নেত্রী জাহানারা আলম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। উঠান বৈঠকে তানজিম কবির সজু বলেন, আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই।এলাকার সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে নাসিক ৭নং ওয়ার্ডেকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, ৭নং ওয়ার্ডকে আধুনিক ও মডেল ওয়ার্ডে রুপান্তর করাই আমার একমাত্র লক্ষ্য। আপনারা আমাকে কাউন্সিলর নির্বাচিত করে সেবা করার সুযোগ প্রদানের লক্ষে পাশে থাকার আহ্বান জানান এবং তিনি সকলের দোয়া ও সমর্থণ কামনা করেছেন।
পরে উঠান বৈঠক অনুষ্ঠান শেষে সবাইকে নিয়ে গনসংযোগ করে ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় প্রচার প্রচারণা করেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net