সোনারগাঁও থানাধীন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম।বৈদ্যার বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম একজন সৎ, যোগ্য, শিক্ষিত পরিবারের সন্তান। মেম্বার পদপ্রার্থী নজরুল ইসলামের বড় ভাই বৈদ্যেরবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে তিন তিন বার নির্বাচিত মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারই ধারাবাহিকতায় এলাকার মানুষের কথা ভেবে নজরুল ইসলাম ৫নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এলাকাবাসীর দাবি নজরুল ইসলাম ইউপি নির্বাচনে মেম্বার হিসেবে নির্বাচন করতে হবে। তাই এলাকার মানুষের অনুরোধে নজরুল ইসলাম ইউপি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। বৈদ্যের বাজার ইউনিয়ন ৫নং ওয়ার্ড থেকে মাদক ও বাল্যবিবাহ বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করবেন বলে নজরুল ইসলাম বলেন। এই তরুণ যুবক নজরুল ইসলাম বলেন জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে বৈদ্যের বাজার ইউনিয়ন ৫নং ওয়ার্ডে কোন মাদক, ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলেন নজরুল ইসলাম।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net