সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা রেঞ্জের ১৩টি জেলার ৯৬ টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত হওয়াতে নাসিক ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী হাজী শফিকুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।গত সোমবার (২২ নভেম্বর) ঢাকার সেগুন বাগিচায় ঢাকা রেঞ্জের ডিআইজি অফিসে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরষ্কার গ্রহণ করেন মশিউর রহমান।ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এর নিকট হতে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করেন ওসি মশিউর রহমান।
এবিষয়ে নাসিক ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক এবং সাবেক সহ-সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগ নেতা হাজী শফিকুল ইসলাম বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় ওসি মশিউর আসার পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন দমনে অগ্রনী ভুমিকা পালন করেন। কাজের স্বীকৃতি স্বরুপ ওসিকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় আমরা ওয়ার্ডবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আগামী দিনগুলো তিনি নিষ্ঠার সাথে কাজ করে যায় সে আশা ব্যক্ত করছি। আমরা সবাই এলাকার অপরাধ নির্মূলে সকলে থানাকে সহযোগিতা করি তাহলে ওয়ার্ড সন্ত্রাস ,চাদাঁবাজ ,ভুমিদস্যু হাত হতে রক্ষা পেতে পারব। আমি ওয়ার্ডবাসীকে জানাই নির্বাচনী সালাম ও দোয়া প্রার্থনা কামনা করছি।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net