সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে নাসিক ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সিদ্ধিরগঞ্জ থানা শাখার একেএম শামীম ওসমান সমর্থক গোষ্ঠী কমিটির যুগ্ন আহ্বায়ক ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ আনিসুর রহমানের সাটানো নির্বাচনী ব্যানার ফেস্টুন রাতের আধারে ছিড়ে ফেলেছে অজ্ঞাত ঘাতকরা। সোমবার (২২ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ড এলাকাবাসী এ ঘটনায় তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে নাসিক ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনিসুর রহমান অভিযোগ করে বলেন, আসন্ন নারায়নগঞ্জ সিটি কর্পারেশন নির্বাচনে আমি ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রর্থী। ইতিমধ্যে আমার সমর্থক লোকজন আমার জন্য দোয়া চেয়ে এলাকায় বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন লাগিয়ে প্রচার প্রচারনা চালাচ্ছে। তিনি বলেন, আমার জনপ্রিয়তা দেখে একটি কুচক্রী মহল ইর্শান্বিত হয়ে রাতের আধারে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লাগানো আমার ব্যানার, ফেস্টুন, ছিড়ে নস্ট করে ফেলেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় তিনি আশংকা করেন, ভবিষ্যতে প্রতিপক্ষের লোকজন তার নির্বাচনী কাজে বাধা প্রদানসহ জানমালের ক্ষতি সাধন করতে পারে। আমি প্রশাসনের প্রতি ঘাতকদের চিহৃত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। এ ঘটনায় সোমবার (২২ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) নুর আলম, ব্যানার ও ফেস্টুর ছিড়ে ফেলার বিষয়ে অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্তনাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন নারায়নগঞ্জ সিটি কর্পারেশন নির্বাচনের প্রচারের উদ্দেশ্যে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন, লাগানো ছিল। রবিবার রাতের অন্ধকারেই কে বা কারা এগুলি ছিঁড়ে ফেলেছে। ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া কী ধরনের রাজনীতি! এই ঘটনায় ওয়ার্ডের সাধারন মানুষের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net