সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সিদ্ধিরগঞ্জের (নাসিক) ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিল পদপ্রার্থী নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সহ সভাপতি মিসেস সুমি বেগমের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের শিমরাইল উত্তর পাড়া এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ নির্বাচনী উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। এসময় উঠান বৈঠকে বিপুল সংখ্যক এলাকার নারীদের অংশগ্রহণ করে নাসিক ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিল পদপ্রার্থী মিসেস সুমি বেগমের পক্ষে সমর্থণ জানায়। বিশিষ্ঠি ব্যবসায়ী ও সামাজ সেবক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনী নাসিক ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিল পদপ্রার্থী মিসেস সুমি বেগম প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থণ কামনা করে বক্তব্য রাখেন। এসময় সুমি বেগম বলেন, আমি সেবক হিসেবে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। এলাকার সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে এ ওয়ার্ডকে আধুনিক ও মডেল ওয়ার্ডে রুপান্তর করাই আমার একমাত্র লক্ষ্য। তিনি বলেন আপনারা আমাকে সংরক্ষিত এলাকার কাউন্সিলর নির্বাচিত করে সেবা করার সুযোগ প্রদানের লক্ষে পাশে থাকার আহ্বান জানান এবং তিনি সকলের দোয়া ও সমর্থণ কামনা করনে।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিমরাইল উত্তর পাড়া এলাকার- মোসাঃ নাসিমা আক্তার, মাসুদা, রাশেদা বেগম, রানী, তামান্না, মাসুদা আক্তার রিয়া, জুলেখা বেগম,নাসরিন হোসনেয়ারাসহ এলাকার বিপুলসংক্ষক নারীদের উপস্থিত দেখা যায়।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net