ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ,সোনারগাঁ উপজেলার আওতাধীন মেনিক্যালি ব্রিজের পশ্চিম পাশ হাবিবপুর গ্রামে অবস্থিত রবিন ফুডস এন্ড বেকারী।সোনারগাঁ,হাবিবপুর গ্রাম থেকে জানা যায়, দীর্ঘদিন যাবৎ অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে, সরকারি রাজস্ব খাত ফাঁকি দিয়ে, মানহীন খাদ্য উৎপাদন করে সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বাজারজাত করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। কাদের ছত্রছায়ায়, সরকারি রাজস্ব খাত ফাঁকি দিয়ে, অস্বাস্থ্যকর পরিবেশে, মানহীন খাদ্য উৎপাদন করে, সাধারণ জনগণকে বিপদের মুখে ঠেলে দিয়ে, এত দুঃসাহস চালিয়ে যাচ্ছে আজ ও অজানা।এভাবে আর কতো রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও চুরি চলব প্রশ্ন গ্রামবাসী সাধারণ জনগণের। এ অবৈধ বেকারি, সরকারি গ্যাস লাইন স্থাপন করে প্রতিদিন জাতীয় রাজস্ব ফাঁকি দিয়ে দেশের সম্পদ উধাও করে, সরকারকে ফাঁকি দিয়ে, স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে রমরমা ব্যবসা করে যাচ্ছে। এতে গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে হাজারো সাধারণ জনগণ, বঞ্চিত হচ্ছে এদেশের রাজস্ব খাত, আর লাভবান হচ্ছে এদেশের কিছু কুচক্রী মহল।
যেখানে এদেশের হাজারো পরিবার গ্যাস সংকটে ভুক্তভোগী আর এদিকে কিছু কুচক্রী মহলের ক্ষমতার অপব্যবহার চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে রাতে রাতে হচ্ছে আঙ্গুল ফুলে কলাগাছ আর বঞ্চিত হচ্ছে গ্রামের হাজারো পরিবার।সরেজমিনে বেকারীটি পর্যবেক্ষণ করে জানা যায়, এ প্রতিষ্ঠানের মালিক "রবিন ফুডস এন্ড বেকারির" রোকেয়া বেগম, স্বামী মোঃ আলমগীর, বলাকি থেকে এসে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ কারখানা গড়ে তোলে।
অনুসন্ধান কালীন তাকে উপস্থিত না পেয়ে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি এ অবৈধ গ্যাস সংযোগের জন্য প্রাথমিক মোটা অংকের টাকা দিয়েছি, প্রতি মাসে, স্থানীয় প্রভাবশালী নেতা কর্মীদের নজরানা দেই, গ্যাস কর্তৃপক্ষকে তারা ম্যানেজ করে, আমি গ্যাস বাবদ প্রতি মাসে লাখ খানেক টাকা পেমেন্ট করি, এ বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলতে ইচ্ছুক না বলে মুঠো ফোনের লাইন কেটে দেয়। কে বা কারা অবৈধ গ্যাস সংযোগ দিয়ে সরকারি রাজস্ব খাত নষ্ট করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা আজও অজানা। এ অনুসন্ধান টিমে বেকারির মালিক রোকিয়া বেগম সাংবাদিকদের কে নানা রকম ভয়-ভীতি দেখান ও অসাধু আচরণ প্রদর্শন করেন এবং নানা রকম হুমকি-ধামকি প্রদর্শন করে বলেন, এরপরে যদি কেউ সেখানে যায় তিনি মারাত্মক পর্যায়ের ব্যবস্থা গ্রহণে বাধ্য হবেন। এভাবে সরকারী গ্যাস অপব্যবহার হচ্ছে সোনারগাঁয়ে নানা জায়গায়, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে মেল কারখানা সহ নানা জায়গায় অবৈধ গ্যাস সংযোগ, আর বঞ্চিত হচ্ছেন সোনারগাঁয়ের হাজারো পরিবার ।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net