সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী ওলামীলীগের প্রতিষ্ঠিতা সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ কাচঁপুরীর সুযোগ্য সন্তান প্রিয়ম কাঁচপুরীর উদ্যোগে সিদ্ধিরগঞ্জ সাইলো রোড কবরস্থানে অনুদানে সামারসিবল পাম্প বসানো কাজ উদ্বোধন করেন জনাব আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী। উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রিয়ম কাঁচপুরী ও আলহাজ্ব হাবিবুল্লাহ কাচঁপুরীর উদ্যোগে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের উন্নয়ন কাজে অনুদান সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখেছেন। করোনা কালে অসহায় মানুষকে ত্রাণ ও নগদ অর্থ দিয়ে বেশ আলোচনায় ছিলেন হাবিবুল্লাহ কাঁচপুরীর পরিবার। বিশেষ করে মার্কেট ও বাসা ভাড়া মওকুফ করে হাবিবুল্লাহ কাঁচপুরীর পরিবার আন্তরিত শুভেচ্ছাও জানিয়েছেন এলাকাবাসী। আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী বলেন, অসহায় মানুষের পাশে কয়জনে দাড়াতে পারে। অসহায় মানুষের পাশে দাড়িয়ে সেবা করাটাও আল্লাহর নেয়ামত। সবার ভাগ্যে এ নেয়ামত ঝুটেন। আমি এবং আমার পরিবার যতদিন বাচঁবো ততদিন অসহায় মানুষকে সার্বিকভাবে সহযোগীতা করবো।
আপনার আমার পরিবারের জন্য দোয়া করবেন। এমন মহৎ কাজে হাবিবুল্লাহ কাঁচপুরীর পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net