ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
গতকাল ৩৩৩ ও ৯৯৯ এর অভিযোগের প্রেক্ষিতে, উরসে অভিযান চালিয়ে সাউন্ড সিস্টেম জব্দ ও একজন কে আটক করে সোনারগাঁও উপজেলা নির্বাহি অফিসার (ম্যাজিস্ট্রেট)আতিকুল ইসলাম। নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলার, ছোট সাদিপুর গ্রামে গভীর রাতে অভিযান চালিয়ে,অনুমতি বহীভূত উরস বন্ধ করে দেয় ইউএনও আতিকুল ইসলাম।সোনারগাঁ নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম জানান, গতকাল ৩০শে অক্টোবর (শনিবার) গভীর রাতে ৩৩৩ ও ৯৯৯ অভিযোগ করে ভুক্তভোগী এলাকাবাসী, এর প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।স্থানীয় এলাকাবাসী জানান, সামনে শুরু হবে এস,এস,সি পরীক্ষা , এই পরীক্ষার্থীরা দিনে-রাতে পরিশ্রম করে পরীক্ষা প্রস্তুতির সময়,গভীর রাত পর্যন্ত সাউন্ড বাজিয়ে ওরস করায়,পরীক্ষার্থীরা বিপাকে পড়ে যায়, যার ফলে অভিভাবক ও এলাকাবাসী মিলে সরকারি সহায়তা নিতে বাধ্য হন।এছাড়া ওরসে বসে জুয়া, মদ ও গাজার আসর নানা অপকর্মে জড়িত হয় স্থানীয় প্রভাবশালীরা। অভিভাবকরা আরো জানান, এতে এলাকার মানুষ নেশাগ্রস্তদের ফাদে পড়ে সর্বস্ব হারায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে ওরস কর্তৃপক্ষের কাছে বার বার অনুরোধ জানালে তারা আমাদের উল্টো ভয়ভীতি প্রদর্শন করে। উপায় না পেয়ে আমরা ৩৩৩ ও ৯৯৯ এর জরুরী সেবায় ফোন করলে ইউএনও স্যার এসে অভিযান চালিয়ে ওরস বন্ধ করে দেয়ায় এলাকা শান্ত হয়। মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর গ্রামের সাকোয়াত ও ফিরোজ নামের দুই ব্যক্তি ওরস মোবারকের আয়োজন করেন। ওরসের নামে দুইদিন ব্যাপী গান বাজনা চলে সারারাত পর্যন্ত। তাদের গান বাজনার কারণে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ঘুমে বেঘাত ঘটে। এছাড়া ওরসের নামে বসে গাঁজার আসর ও মাদকসেবীদের মিলন মেলা।
এলাকার স্থানীয় মাদক সেবীরা তাদের সঙ্গে এরকম ওরস প্রতি বছরই আয়োজন করে থাকেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, সরকারী নির্দেশনা ছাড়া ওরস ও গান বাজনা আইন বহির্ভূত। গতকাল বেআইনীভাবে অনুষ্ঠীত ওরসের খবর পেয়ে গভীর তা বন্ধ করে একজনকে আটক ও সাউন্ড সিস্টেম জব্দ করা হয়েছে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net