নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন তিন নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা করতে দেখা যায়।গতকাল শুক্রবার (২৯ অক্টোবর ) সরেজমিনে গিয়ে দেখা যায় , কাউন্সিলর পদ প্রার্থীরা সকলেই তাদের নির্বাচনী সালাম ব্যানার ও পেষ্টুন ্এবং এলাকার ভোটারদের সাথে সৌজন্যবোধ করতে দেখতে পাওয়া যায়। নাসিক ৩ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ন এলাকা হল রসুলবাগ,আর্দশ নগর ,নয়া আটি,মাদানীনগর,সানাড়পাড় বাস স্যান্ড উত্তর পাশ এলাকা,রওশন আরা ডিগ্রী কলেজ এলাকা, লন্ডন মার্কেট,বাঘমারা, নিমাইকাশারী, মুক্তি নগর নিয়ে গঠিত হয়েছে।নাসিক ৩ নং ওয়ার্ডে ২ জন হেভিয়েট কাউন্সিলর প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারণা করতে দেখা যায়।আওয়ামীলীগের সর্মথিত প্রার্থী দুইজনই। তারা নির্বাচনী সালাম প্রদান এবং ব্যানার ,পেষ্টুন দিয়ে এলাকায় ভরপুর। প্রার্থীরা ভোটারদের সাথে মতবিনিময় সভা করতে দেখা যায়। নাসিক ৩ নং ওয়ার্ডের বর্তমান সফল দুইবারের ক্উান্সিলর বিশিষ্টি সমাজ সেবক রাজনীতিবিদ ওসিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগ সভাপতি মোঃ শাহজালাল বাদল আসন্ন নাসিক ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হয়ে নির্বাচনী সালাম প্রদান করেন । তিনি ওয়ার্ডে প্রচার প্রচারণা ব্যানার পেষ্টুন দিয়ে এলাকায় প্রচারণা ও মতবিনিময় সভা করেন। তিনি উন্নয়নকরে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা হয়ে উঠেন।এলাকাবাসী উন্নয়নের রুপকার হিসাবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, উন্নয়নের সুবিধা আপনাদের সবার, কাজ করার ও অসমাপ্ত উন্নয়নের পুনরায় সমর্থন ও সুযোগ দিলে জনগনের সেবায় থাকতে চাই। আমি আমার ওয়ার্ডের জনগনের জন্য জনসেবায় নিয়োজিত রয়েছি। আমার ওয়ার্ডের রাস্তাঘাট-ড্রেনসহ বিভিন্ন উন্ন্য়নের কাজ করে যাচ্ছি। জনগনের সেবায় সবসময় নিয়োজিত থাকতে চাই।এই করোনা কালীন সময় প্রত্যেক অসহায় মানুষের ঘরে ঘরে করোনার সামগ্রী পোছে দিচ্ছে। করোনার বিভিন্ন উপকরন দেওয়া ,সাহায্য সহযোগিতা করা আমি নিজে ও আমার কর্মী বাহিনী সর্বদায় কাজ করে যাওয়া এবং নাসিক উন্নয়ন আনা আমার কাজ। সিটি কর্পোরেশন থেকে ত্রান সহযোগিতা, প্রধানমন্ত্রী ত্রান তহবিল নিজস্ব তহবিল,রিলিফ কার্ড , বয়স্কভাতা, বিধাব ভাতা, মাতৃদুগ্ধ ভাতা,প্রতিবন্ধি ভাতা,জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ, মশক নিধন দেওয়াসহ জনগনকে সেবা দিয়ে যাচ্ছে।জনগনের মূল্যবান ভোট দিয়ে আমাকে পাশ করিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে সেবা করার জন্য আমি তাদের দায়িত্ব পালন করছি।এছাড়াও স্কুল ,মসজিদ, মাদ্রাসার বিভিন্ন কমিটিতে আমাকে দায়িত্বে পালনে মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছে। বিভিন্ন এলাকায় মসজিদ, মাদ্রাসা ও স্কুল,রাস্তা-ঘাট পাকা,ড্রেন এবং লাইটিংসহ বিভিন্ন উন্নয়ন কাজ করে যাচ্ছি। ৩ নং ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার লক্ষ্যে পুনরায় জনগনের সেবা দিতে চাই।এলাকাকে আধুনিক ও মডেল ওয়ার্ডে রুপাপন্তর করতে চাই। মাদক ও দূর্নীতিমুক্ত ডিজিটাল সমাজ গড়ার দৃঢ় প্রত্যয়ে সকলে কাছে নির্বাচনী সালাম ও দোয়া প্রার্থী কামনা করছি। এদিকে নাসিক ৩ নং ওয়ার্ড এর সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক তিন নং ওয়ার্ডের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর পদপ্রার্থী হয়ে নির্বাচনী সালাম প্রদান ও প্রচার প্রচারণা করছেন । তিনি এলাকায় ব্যানার পেষ্টুন দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ।আসন্ন সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে যুবলীগ নেতা তোফায়েল হোসেন বলেন, বিভিন্ন এলাকায় ত্রান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং সাধারন মানুষের কাছে করোনার সামগ্রী পোছে দিচ্ছেন। এলাকার অনেক অসহায় গরীব নিরীহ লোক তার কাছে এলে তিনি যথাসাধ্য সাহায্য সহযোগিতা করেন। তিনি জনপ্রতিনিধি না হলেও অনেকে তার সমর্থন রয়েছে। মাদক ও দূর্নীতিমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে সকলে কাছে দোয়া প্রার্থী কামনা করছি।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net