ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ, মোগরাপাড়া চৌরাস্তা অবস্থিত পূর্ব পশ্চিম পাশে দুটি যাত্রী ছাউনি থাকলেও সেটা সম্পূর্ণ হকার ও রেন্ট-এ-কার ব্যবসায়ীদের দখলে। যার ফলে সাধারণ জনগণের ব্যবহারের অনুপযোগী।
Mমহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে এর পরে মোগরাপাড়া চৌরাস্তা পূর্ব পশ্চিম পাশে রোডস এন্ড হাইওয়ে এর মাধ্যমে যাত্রীদের সেবার জন্য দুটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। এদুটি যাত্রী ছাউনি থাকা সত্ত্বেও যাত্রীদের অবস্থানের কোনো সুযোগ থাকে না। যাত্রী ছাউনী গুলো রেন্ট-এ-কার ব্যবসায়ীদের দখলে থাকার কারণে ব্যবহারের অনুপযোগী।
লক্ষ করলে দেখা যায়, মোগরাপাড়া চৌরাস্তা কলাপাতার সামনে অবস্থিত একটি যাত্রী ছাউনী সোনারগাঁ রেন্ট-এ-কার ব্যবসায়ীদের দখলে। এ ব্যবসায়ীরা যাত্রী ছাউনীর চারপাশে প্রাইভেটকার দিয়ে বেষ্টন করে রাখে। এবং প্রাইভেট কারের ড্রাইভার মালিকরা এ যাত্রী ছাউনি গুলো ব্যবহার করে থাকে। যার কারণে সাধারণ যাত্রী ও জনগণের এ যাত্রীসেবা ব্যবহার করা অসম্ভব হয়ে থাকে।
যাত্রী ছাউনিতে ২৪ ঘন্টা তাদের অবস্থান থাকে। এ কারণে যাত্রী সাওনি থেকে সুবিধা নেওয়া, সেবা নেওয়ার, বসার সুযোগ থাকে না। যেন এ যাত্রী ছাউনিটি তাদের আরাম-আয়েশের জন্য বানানো হয়েছে।
স্থানীয় প্রশাসন এর নজর থাকা সত্ত্বেও এদুটি যাত্রী ছাউনী ব্যবহারের অনুপযোগী। এতে সাধারণ ও সচেতন নাগরিকদের বক্তব্য হল, যাত্রী ছাউনিতে যদি উন্মুক্ত রাখা হয় সাধারণ মানুষের অনেক উপকারে আসবে।
এছাড়াও সাধারণ মানুষ,ও পথচারীদের বর্ণনা অনুযায়ী জানা যায়, যাত্রী ছাউনী গুলো যদি ব্যবহারের উপযোগী করে রাখা হয় রোদ-বৃষ্টিতে অনেকটা মানুষের দুঃখ কষ্ট লাঘব হবে।
এ বিষয়ে সর্বসাধারণের আবেদন যেন স্থানীয় প্রশাসন মোগরাপাড়া অবস্থিত দুটি যাত্রী ছাউনী উম্মুক্ত করে দেওয়া হোক।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net