ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
অদ্য শুক্রবার (১৫ ই অক্টোবর ) সকাল ১১.৩০ মিনিটে মোগরাপাড়া চৌরাস্তা বাস স্টান্ডে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নাবহান পরিবহনের শুভযাত্রা শুরু হয়।
এ পরিবহনটি নয় সদস্য দ্বারা গঠিত কমিটির মাধ্যমে পরিচালিত হবে, কমিটিতে সভাপতি ও চেয়ারম্যান পদে, মোঃ সানি আহমেদ পরশ, (সাবেক সাংগঠনিক সম্পাদক) নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ, সাধারণ সম্পাদক ও (এমডি) ফাহাদুল, (স্টাফ রিপোর্টার) দৈনিক আলোর জগত,ও নারায়ণগঞ্জের ডাক, কার্যকরী সদস্য, হাসানুজ্জামান, সহ-সভাপতি, নিজামুল ইসলাম কবির, যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ হোসেন মোহন, সাংগঠনিক সম্পাদক, মোঃ আল-আমিন,
এতে উপস্থিত ছিলেন সোনারগাঁ আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম (নান্নু ), মোগরাপাড়া বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী বিল্লাল হোসেন,সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজীব, যুবলীগ নেতা, শফিকুল ইসলাম সাগর, শান্ত হৃদয় সহ যুবলীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও সোনারগাঁয়ের গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ পরিবহনের শুভ যাত্রা শুরু হয়। পরিবহন টি মোগরাপাড়া চৌরাস্তা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রোডে চিটাগাং রোডে মেঘনা ঘাট পর্যন্ত চলাচল করবে। এ পরিবহন এর ম্যানেজিং ডাইরেক্টর এমডি বলেন, যাত্রী সেবা আমাদের লক্ষ্য, দ্রুতগতিতে নয় নিরাপদে পৌঁছানো আমাদের লক্ষ্য উদ্দেশ্য।
আমরা চাই মানুষ নিরাপত্তার সাথে গন্তব্য স্থানে পৌঁছে যাক। মনোরম পরিবেশ ও নিরাপত্তার স্বার্থে গন্তব্যে পৌঁছার উদ্দেশ্যে এ পরিবহনে জনগণের সহযোগিতা একান্ত ভাবে কামনা। এছাড়াও তিনি আরো বলেন, যাত্রীদের কোন অভিযোগ থাকলে মোগরাপাড়া কাউন্টারে অবশ্যই তাদের যোগাযোগ করে। যোগাযোগ ও অভিযোগের নাম্বার, ০১৬০১-২৪৪৪৭৪,০১৯৭৬-৪৭৪৪৭৪।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net