সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নাসিক ৩ নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেছেন কাউন্সিলর শাহজালাল বাদলের বিকল্প কেউ নেই, পুনরায় ওয়ার্ড বাসী কাউন্সিলর হিসাবে দেখতে চায়। তিনি নাসিক ৩ নং ওয়ার্ডের কাউন্সিল দুইবার সফল ও সফলতার সহিত দায়িত্ব পালন করে এলাকার ব্যাপক উন্নয়ন করে এলাকাবাসীর কাছে জনপ্রিয় একজন কাউন্সিলর।তাই ওয়ার্ডবাসীর কাছে তার বিকল্প কেউ নেই ।তিনি রাস্তাঘাট, ড্রেন,কালবাট,মসজিদ, স্কুল, লাইটিং সহ এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। তাই আসন্ন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদলকে পুনরায় জনগনের সেবা করতে নারী পুরুষ সকলেই তাকে সম্মতি প্রদান করছেন।
এলাকায় উন্নয়ন করায় ওয়ার্ডবাসীর হৃদয়ে কাউন্সিলর বাদলকে স্থান করে নিয়েছেন। উন্নয়নের রুপকার হিসেবে শাহজালাল বাদলের ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ, লাইটিং করে এলাকার রুপ বদলে দিয়েছেন। এলাকাবাসী তার সঙ্গে থেকে সর্বাত্মক সহযোগিতা করার কারণে এসব করতে সক্ষম হয়েছেন। ওয়ার্ডের ব্যাপক উন্নয়নের পাশাপশি তিনি সামাজিক সংগঠন এর সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত থেকে সমাজ সেবাও করে চলছেন। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র লীগের সভাপতির দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। যার কারণে জনগন তাদের জনপ্রিয় কাউন্সিলর শাহজালাল বাদলকে উন্নয়নের রুপকার হিসেবে আখ্যায়িত করে তাকে আবারও নাসিক ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চাচ্ছেন। ওয়ার্ডের বাসিন্দারা বলেন, ব্যাপক উন্নয়ন ও সামজিক কর্মকান্ডে এলাকাবাসী আনন্দে অভিভুত।
তিনিও সকলের সাথে মতবিনিময় আলোচনা করে যাচ্ছেন। কাউন্সিলর শাহজালাল বাদল নির্বাচনী তার এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় করতে দেখা যায়। দল মত নির্বিশেষে সকলে তাকে পছন্দ করেন। এলাকার জনগন তাকে নির্বাচনে বিষয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদাান করছেন।এলাকাবাসী দুই দুই বারের সফল শাহজালাল বাদলকে আসন্ন নাসিক নির্বাচনে কাউন্সিলর হিসাবে পুনরায় জনগনের সেবা নিয়োজিত দেখতে চান।তিনি নীতি নৈতিকতায় অন্য সকল কাউন্সিলর থেকে ভিন্ন। তিনি রাজনীতি ও এলাকায় উন্পনয়ন পরিবর্তন নিয়ে চিন্তা চেতনা মগ্ন থাকেন। জনগণের সেবার কথা চিন্তা করে নাসিক ৩ নং ওয়ার্ডে জনগনের সেবা করতে চান।এলাকাবাসী ও তাকে মনে প্রাণে ভালো বাসেন তিনি একজন আদর্শ নীতিবান ব্যাক্তি।ওয়ার্ডের প্রতিটি মহল্লায় বাদলের বিকল্প কেউ নেই তার কথা মুখে মুখে শুনা যাচ্ছে। তিনি একজন আদর্শবান ব্যক্তি হিসেবে এলাকায় যথেষ্ট সুনাম ও খ্যাতি রয়েছে।তিনি মসজিদ, মাদরাসা ও স্কুল সেবায় নিয়োজিত রয়েছেন।আমিও জনগনের সেবায় নিয়োজিত থাকতে চাই।করোনাকালীন সময়ে বিভিন্ন এলাকায় ত্রান সামগ্রী বিতরনসহ আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন।এলাকাবাসী আমাকে আমার নতুন সমাজ উপহার দিতে সাহস ও উদ্দীপনা প্রদান করছেন। আমি আমার ৩নং ওয়াডের্র করোনা কালীন সময়ে গরীব দুঃখী অসহায় মানুষের পাশে ত্রান সামগ্রী কার্যক্রম অব্যাহত রেখেছি। জনগনের দোয়া ও ভালোবাসা নিয়ে নাসিক ৩ নং ওয়ার্ডে কে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি ওয়ার্ড গড়ে তুলতে চাই।। তিনি নির্বাচনী সালাম ও দোয়া প্রার্থনা কামনা করেন ।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে পারি সে লক্ষে নির্বাচনে অংশগ্রহন করে পুনরায় জনগনের সেবা দিতে চাই। এলাকাকে আধুনিক ও মডেল ওয়ার্ডে রুপান্তর করাই আমার একমাত্র লক্ষ্য।সকলে কাছে আমার মায়ের সুস্থতা জন্য দোয়া কামনা করি।
সরেজমিনে ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ঘুরে নারী-পুরুষ সাথে আলাপকালে জানাগেছে, ৩ নং ওয়ার্ডের জনগনের জনপ্রিয় সফল কাউন্সিলর শাহজালাল বাদল এলাকাবাসীর কাছে অত্যন্ত সুপরিচিত মুখ। কাউন্সিলর শাহজালাল বাদল ৩ নং ওয়ার্ডে সকলের কাছে গ্রহনযোগ্য ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন লোক। তার কোন বিকল্প নেই এ ওয়ার্ডে। তার উদারতা, সামাজিকতা সকলকে মুগ্ধ করে। তিনি অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে কাজ করেন। যার কারণে সকলেই তাকে মনেপ্রাণে ভালবাসে।
ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারন জনগনের সাথে আলাপকালে তারা বলেন ওয়ার্ডবাসী খুবই শান্তিপ্রিয় মানুষ, তাই তারা চচ্ছেন যে এলাকার উন্নয়ন করতে পারে, সামাজিক কর্মকান্ডে সমাজকে করতে পারে উন্নত, এজন্য আমরা আবারও বাদলকে জনপ্রতিনিধি করবেন বলে জনগন আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ আমির হোসেন
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net