বন্দর প্রতিনিধি: শারদীয় দূগোর্ৎসব-২০২১ইং উপলক্ষে বন্দরে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় বন্দর থানার সভা কক্ষে পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বন্দর থানা পুলিশ কতর্ৃক আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল শেখ বিল্লাল হোসেন বন্দরে বিভিন্ন পুজামন্ডপে সভাপতি ও সাধারন সম্পাদকসহ গনমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভিআইপি ও বিদেশী অতিথিদের পূজা পরিদর্শন কালীন সবোর্চ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। সে সাথে পূজামন্ডপে আগতদের হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশী চালানো হবে। পূজা মন্ডপের কমিটিকে পূজা চলাকালিন সিসিটিভি ক্যামেরা সক্রিয় রাখা এবং ভিডিও রেকডিং এর ব্যবস্থা রাখতে হবে।পূজা উপলক্ষে মেলা আয়োজন, আতশবাজি ও পটকা ফুটানো সম্পর্ন রুপে নিষেধ। বিট পুলিশ কর্মকতার্দের সংশ্লিষ্ট এলাকায় সর্তক দৃষ্টি রাখতে হবে। থানা পুলিশ কতর্ৃক আমাদক ব্রবহার ও ছিনতাই প্রতিরোদে পুরিশ টহর বৃদ্দি এবং ঝটিকা অভিযান পরিচালনা করতে হবে। বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা’র সভাপতিত্বে ও বন্দর তানা পুলিশ পরিদশৃক (তদন্ত) মহসিন এর সঞ্চালনায় আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শংকর চন্দ্র দাস ও সাধারন সম্পাদক শ্যামল বিশ্বাসসহ বন্দরে ২৮টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক গন
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net