বন্দর প্রতিনিধি //নারায়নগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পরিবার অসুস্থ। Sabrina osman joya ইংরেজি বর্ণে সাবরিনা ওসমান জয়া তার ফেইসবুক আইডিতে স্ট্যাটাস দেন, আমার পুরো পরিবারের সবাই অসুস্থ। আমার শ্বাশুড়ি, আজমেরী ওসমান, আলিফ, আমার ননদ, তাদের বাচ্চাদের জীবনে একটা কঠিন সময় পার করছি। স্বামীকে নিয়ে হাসপাতালে আপনাদের সকলের দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ করে দেন। নারায়ণগঞ্জ যুব সমাজের অহংকার আলহাজ্ব আজমেরী ওসমানসহ পরিবারের সকলের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক পার্টির সাধারন সম্পাদক হাবিবুর রহমান মন্টুর উদ্যোগে ৪ টি মসজিদে এ অনুষ্ঠান হয়। নাসিক ২৩ নং ওর্য়াড বন্দরের ইস্পাহানি বড় জামে মসজিদ, আর সিম জামে মসজিদ, চিল্লাশরীফ জামে মসজিদ, ইস্পাহানি জামে মসজিদে ৫ অক্টোবর বাদ যোহর এক যোগে এ দোয়া অনুষ্ঠান হয়।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net