নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ অক্টোবর) দুপুরে পুলিশ লাইনসের মাল্টিপারপাস হলে শারদীয় দুর্গো পূজাৎসব উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর এবং থানার অন্যান্য পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এসপি জায়েদুল আলম বলেন, আসন্ন দুর্গাপূজায় মন্ডপগুলোতে পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মন্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা ও মেটাল ডিটেক্টর রাখতে হবে। দিনের আলো থাকতে থাকতে প্রতিমা বিসর্জন দিবেন। আশা করি কারও কোনো সমস্যা হবে না। পুলিশ সুপার আরও বলেন, কেউ যদি দিনের আলোর পরে প্রতিমা বিসর্জন দেন আর সেখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সে দায় সংশ্লিষ্ট পূজা কমিটির লোকজনকেই নিতে হবে। নিরাপত্তা জরুরি। সবাইকে ঐক্যবদ্ধভাবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net