সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃসিদ্ধিরগঞ্জে হীরাঝিল খালের পাড় কাসসাফ সুপার মার্কেটের নিচ তলা মহিউদ্দিন বিরিয়ানী হাউস এন্ড রেস্টুরেন্ট এর মালিক মহিউদ্দিন মানুষের কোটি টাকা নিয়ে স্বামী ও স্ত্রী উদাও হয়ে গেছে।গত (১৯ সেপ্টম্বর) হীরাঝিল খালের পাড়ে মহিউদ্দিন বিরিয়ানী হাউস এন্ড রেস্টুরেন্টের দোকানের শ্রমিকরা বেতন ভাতার দাবিতে দোকানের সামনে অবস্থান করতে দেখা যায়।
এসময় আলামিন,রবিন,শাকিল ও নাসিরকে বেতনের জন্য দোকানের সামনে দাড়িয়ে বেতনের জন্য হাহাকার করছে। আলামিন জানান,মহিউদ্দিন বিরিয়ানি হাউজে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।আমরা তিন থেকে চার মাস ধরে বেতন ভাতা পায়নি।আমাদের বেতন ২৪ হাজার থেকে ১২ হাজার পযর্ন্ত বেতন নির্ধারণ করা হয়েছে।আমরা প্রতিজনে কয়েক মাসের বেতন ভাতা পায়নি।
এ দিকে সাইফুল নামে মার্কেটের এক ব্যক্তি জানান, মহিউদ্দিন অনেক মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা ব্যবসার করার কথা বলে কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায়।আমি নিজে তাকে ব্যবসার জন্য প্রায় ১৬ লক্ষ টাকা প্রদান করেছি।তিনি আরো জানান ,তার ব্যাংক থেকে লোন এবং জনগন থেকে অনেক টাকা নিয়ে স্বামী ও স্ত্রী দুইজন উধাও হয়ে গেছে।
এদিকে শ্রমিকরা তাদের মাসিক বকেয়া টাকা পাওনার জন্য এবং জনগনের টাকা ফেরত পেতে পারে সেজন্য প্রসাশনের কাছে হস্তক্ষেপ কামনা করেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net