মহামারী করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির ফলে সরকার কর্তৃক নয় দিনের জেলা লকডাউনে জীবিকা নির্বাহ ও কর্মসংস্থান থেমে গেলেও বন্ধ হয়নি এনজিওদের কিস্তি পরিশোধের হয়রানি।
নারায়ণগঞ্জ সোনারগাঁ আওতাধীন ক্ষুদ্রঋণ এনজিও ব্যাংক গুলো মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতেও কোন রকম ছাড় দিচ্ছে না এনজিও ব্যাংক গুলোর মাঠ পর্যায়ের কর্মীগণ।
যেখানে মহামারী করোনাভাইরাস দিন দিন সংক্রমণ বৃদ্ধির কারণে মানুষের জীবনযাত্রা থেমে গেছে, মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে, জীবনযাত্রা চরম পর্যায়ে ক্ষতিগ্রস্ত, সাধারণ মানুষ ও মধ্যবিত্ত সহ সকল পেশার মানুষ সহ চরম দূর্ভোগে যখন ভোগান্তিতে পড়ে গেছে তখন এনজিও ক্ষুদ্রঋণ ব্যাংকগুলোর কোন রকম সহযোগিতা ছাড়া কিস্তি আদায়ে কঠোর অবস্থানে, তখন গ্রাহকদের দুঃখের সীমা কোথায়।
ঠিক এমনই পরিস্থিতিতে ক্ষুদ্রঋণ গ্রাহকদের উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কাছে সহযোগিতা কামনা করে যেন এনজিও ক্ষুদ্রঋণ ব্যাংকগুলো মহামারী পরিস্থিতিতে কিস্তি পরিশোধ স্থগিত রাখে।
এমন পরিস্থিতিতে এনজিও মাঠ পর্যায়ের কর্মীদের কাছে কিস্তি পরিশোধের ব্যাপারে জানতে চাইলে তারা বলে আমাদের অফিস থেকে পাঠালে আমাদের কোন কিছু করণীয় থাকে না এ ব্যাপারে আপনারা ব্যাংক অফিস গুলোর সাথে কথা বলে যেন আমাদেরকে মাঠ পর্যায়ে কিস্তি পরিশোধে বাধ্য না করে।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম বলেন এনজিও ব্যাংক গুলো যাতে এ পরিস্থিতিতে শিথিলতা অবলম্বন করে সে ব্যাপারে আমি চেষ্টা করব এবং কোনোভাবেই এ পরিস্থিতিতে এনজিওগুলো জোরপূর্বক কিস্তি আদায় না করে সে ব্যাপারে তিনি আশাবাদী এবং কেউ যদি জোরপূর্বক কিস্তি আদায় করে এটা সঠিক না বলে মন্তব্য করেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net