রাজধানীর শেওড়াপাড়ায় অবস্থিত ‘হোটেল গোল্ডেন’ এখন অসামাজিক কর্মকাণ্ড, যৌন ব্যবসা ও জুয়ার বেপরোয়া আস্তানায় পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হোটেলটির মালিক মারুফ এবং ম্যানেজার সিদ্দিকের সরাসরি ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চলছে।
যৌন ব্যবসা ও জুয়ার আসর:
পূর্ব শেওড়াপাড়ায় অবস্থিত হোটেলটিতে বিভিন্ন অঞ্চল থেকে নারী এনে চুক্তিভিত্তিক অসামাজিক কাজ চালানো হয়। পাশাপাশি হোটেলের গোপন কক্ষে প্রতিদিন বসে বড় অঙ্কের জুয়ার আসর ও অপরাধীদের মিলনমেলা।
‘থানা ম্যানেজ’ করার দম্ভোক্তি:
এ বিষয়ে জানতে চাইলে হোটেল ম্যানেজার সিদ্দিক স্পষ্ট জানান, "আমরা স্থানীয় থানাকে নিয়মিত মাসোয়ারা দিই। সবাইকে ম্যানেজ করেই এই ব্যবসা চালাই, তাই আমাদের বিরুদ্ধে অভিযোগ করে লাভ নেই।" প্রশাসনের নাম ভাঙিয়ে সিদ্দিকের এমন বেপরোয়া বক্তব্যে চরম ক্ষুব্ধ এলাকাবাসী।
আইন লঙ্ঘন ও রাজস্ব ফাঁকি:
হোটেলটিতে খদ্দেরদের জাতীয় পরিচয়পত্র সংরক্ষণ করা হয় না এবং নেই কোনো নিয়মিত রেজিস্টার। ট্রেড লাইসেন্সের শর্ত ভঙ্গ ও সরকারি রাজস্ব ফাঁকি দিয়েই বহাল তবিয়তে চলছে এই সিন্ডিকেট।
প্রশাসনের হস্তক্ষেপ দাবি:
আবাসিক এলাকার পরিবেশ রক্ষায় অবিলম্বে ‘হোটেল গোল্ডেন’ স্থায়ীভাবে সিলগালা করার এবং মূল হোতা মারুফ ও ম্যানেজার সিদ্দিককে দ্রুত গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net