স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সরকার গঠনের পর নয়, বরং সরকার গঠনের আগেই তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের বিষয়ে চিন্তা করেছেন।
তিনি আরো বলেন, আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ আন্দোলন-সংগ্রামের দিনগুলোতেও আড়াইহাজারের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নের ব্যাপারে নানা আলোচনা করতেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আলম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, উপজেলা নির্বাহী অফিসার আসাদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. জুয়েল আহাম্মেদ, সহ-সভাপতি সালাহউদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, যুগ্ম সম্পাদক ভিপি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ লাভলু প্রমূখ।
এসময় মন্ত্রীর আগমনে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ও তাঁর ছোট ভাই মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী রাকিবুল ইসলাম রাকিবের নির্দেশনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভায় উপস্থিত হন। বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী প্রার্থীগণ তাদের অনুসারীদের নিয়ে শোডাউনের মাধ্যমে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা চালিয়েছেন বলে সাধারণ মানুষ মনে করেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net