প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
আড়াইহাজার পৌরসভায় শিক্ষার্থীদের ‘এ ডে ইন অফিস’

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার দৈনন্দিন কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে কলেজগামী শিক্ষার্থীদের সচেতন করতে ‘এ ডে ইন অফিস’ (A Day in Office) শীর্ষক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) আড়াইহাজার পৌরসভায় আয়োজিত এ কার্যক্রমে আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ এবং রোকন উদ্দিন মোল্লা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামাল শিক্ষার্থীদের পৌরসভার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পৌরসভার বিভিন্ন শাখায় নিয়ে গিয়ে সেখানকার দৈনন্দিন কাজ ও দায়িত্ব সরেজমিনে দেখান।
কার্যক্রমের উদ্দেশ্য ছিল সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সরকারি সেবা সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে তোলা।
এ সময় আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের উপাধ্যক্ষ এবং আড়াইহাজার পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. মোজাহিদুল ইসলাম তুষার উপস্থিত ছিলেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net