বিশেষ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সেবার মান বাড়ানো, কাজের স্বচ্ছতা নিশ্চিত করণ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার (৩০ জুলাই ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন দপ্তর ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন তিনি ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান,ওসি তদন্ত আনোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের পুত্র খায়রুল ইসলাম সজীবসহ প্রশাসনের কর্মকর্তা,স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া বলেন,সরকারি সেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনগণের কাছে প্রশাসনিক সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে। তিনি বলেন এ ধরনের পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় সোনারগাঁওয়ের উন্নয়নের ধারা আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব সোনারগাঁ।
পরিদর্শন শেষে সমাজ সেবা অধিদপ্তরের আওতায় প্রতিবন্ধীদের মাঝে ৪ টি হুইলচেয়ার বিতরণ করা হয় এবং একজন প্রতিবন্ধীকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান শেষে উপজেলা পরিষদ কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net