
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আড়াইহাজার উপজেলা ও কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণ ও শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দিপু।
এক শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা আনোয়ার হোসেন দিপু বলেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক, বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব নজরুল ইসলাম আজাদ সাহেবের পক্ষ থেকে আমি আড়াইহাজার তথা কালাপাহাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত আমার সকল শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি।
শুভেচ্ছা বার্তায় ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আযহার তাৎপর্য তুলে ধরে তিনি আরও বলেন: আসুন, পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন মুহূর্তে আমরা সমস্ত ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেই। একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই একসাথে অঙ্গীকারাবদ্ধ হই।
আনোয়ার হোসেন দিপু মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন আমাদের সবার কোরবানি কবুল করেন। আমরা যেন সব ধরনের সংকীর্ণতা পরিহার করে নির্বিঘ্নে ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এবারের ঈদ উদযাপন করতে পারি।
পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বলেন, "পবিত্র ঈদের অনাবিল আনন্দ আর শান্তিতে ভরে উঠুক প্রত্যেকের সামনের পথচলা। সবাইকে আবারও ঈদ মোবারক।"
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net