মো. জিয়াউর রহমান:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ উপজেলা পর্যায়ের বাছাইয়ে সহকারী শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন ২৩নং ইজারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা: নাছিমা আক্তার।
বুধবার (২০ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বাছাই কমিটির সদস্যসচিব মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, নাছিমা আক্তার ২০১৭ সালে কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতা পেশায় নিষ্ঠা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে আন্তরিক প্রচেষ্টার জন্য তিনি ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন।
প্রতিক্রিয়ায় নাছিমা আক্তার বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়; এটি আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতার ফল। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আরও নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই।”
নাছিমা আক্তারের বাড়ি কালাপাহাড়িয়া ইউনিয়ন এর ঝাউকান্দী গ্রামে। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সুনামধন্য গণিত শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সহধর্মিণী এবং হাজিরটেক গ্রামের হাজী আবদুল বারেকের কন্যা।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে নরসিংদী সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে বিবিএ (সম্মান) ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।
উল্লেখ্য, গত ১৮ মে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শিক্ষকরা অংশগ্রহণ করেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net