
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একাধিক বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সহযোগী মো: মেজর আলিফ বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি হয়েও বর্তমানে প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। বিগত আওয়ামীলীগ সরকারের শাসনামলে সিরাজ মন্ডলের শেল্টারে আদমজী বিহারী ক্যাম্পে একচেটিয়া মাদক ব্যবসার নিয়ন্ত্রক ছিলেন। ৫ আগষ্টের পর ভোল পাল্টিয়ে তরুন দলের নেতা পরিচয়ে ফের মাদকের স্বর্গরাজ্য কায়েম করেছে এই আলিফ। বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামী হয়েও নিজেকে তরুন দলের নেতা পরিচয়ে থানার সামনে চায়ের দোকানে পুলিশের সাথে বসে সখ্যতা গড়ে তুলে বীরদর্পে মাদক সম্রাজ্য চালাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে ।
স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামীলীগ নেতা ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের বিশ^স্থ সহযোগী হওয়ার সুবাধে মো: মেজর আলিফের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা থাকার পরও বীরদর্পে এলাকায় ঘুরে বেরাচ্ছে। তবে রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেফতার করছেনা বলেও তাদের অভিযোগ।
স্থানীয়রা আরোও জানান, মো: মেজর আলিফের সঙ্গে আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতা ও প্রভাবশালীদের সংশ্লিষ্টতা রয়েছে। সেই সখ্যতাকে কাজে লাগিয়ে আদমজী বিরাহী ক্যাম্পে তৈরী করেছে মাদকের একটি শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটে রয়েছে তার ছেলে মাদক ও বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামী মিঠুন, তার আরেক ছেলে বাবলা। বর্তমানে বৈষম্যবিরোধী মামলায় কারাগারে রয়েছে। বাবলা কারাগারে থাকলেও তার সহোদর মিঠুন এখন আদমজী বিহারী ক্যাম্প ও সুমিলপাড়া আইলপাড়া, নতুনবাজার এলাকার মাদকের সবচেয়ে বড় ডিলার। মেজর আলীর শেল্টারে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট পুরো আদমজী এলাকায় মাদক সরবরাহ করে আসছে। বিগত দিনে আওয়ামীলীগের এবং বর্তমানে তরুন দলের সাইনবোর্ডকে পূঁজি বানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে রমরমা মাদক ব্যবসা। বিভিন্ন সময় তারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকার কারণে কেউ তাদের ভয়ে মুখ খোলার সাহস পায় না। এই মাদক সিন্ডিকেটের অববাধ মাদক সরবরাহের কারণে উঠতি বয়সের যুবক-যুবতীরা মাদক আসক্ত হয়ে বিপদগামী হয়ে উঠছে। যুবসমাজকে বাঁচাতে এই ভয়ঙ্কর মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা মো: মেজর আলী ও তার সহযোগীদের অভিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আমি নতুন যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net