জাতিসংঘের মহাসচিব বরাবর খোলা চিঠি
জনাব আন্তনিও গুতেরেস
মাননীয় , মহা সচিব
জাতিসংঘ ।
বিষয় ঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী কমিটির সদস্যদের ভেটো পাওয়ার বাতিল করা প্রসঙ্গে ।
জনাব ,
আমরা অতি দুঃখের সাথে লক্ষ্য করছি যে পৃথিবীর বিভিন্ন স্থানে মানব সৃষ্ট যত দুর্ভোগ দেখা দিয়েছে তার প্রায় সবগুলি ঘটনার পেছনে স্থায়ী কমিটির সদস্যরা প্রত্যক্ষ এবং কোথায়ও পরোক্ষ ভাবে সম্পৃক্ত ,
মননীয় ,মহা সচিব মহোদয় জাতিসংঘের সৃষ্টি হয়েছিল বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সহ বিশ্ববাসীর মৌলিক অধিকারগুলি বাস্তবায়ন করা এবং বিশ্বকে মানবজাতির বাস উপযোগী একটি সুন্দর পরিবেশ তৈরিতে সহযোগিতা করা । কিন্তু তার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি পরাশক্তিগুলি নিজ দেশের স্বার্থে অন্যদেশের উপর হাম,লা , হত্যা সহ তাদের সম্পদ দখল করে নিচ্ছে । গত এক দশকে মায়ানমারে রোহিঙ্গাদের উপর গনহত্যা এবং তাদের দেশ ত্যাগে বাধ্য করা। , ইউক্রেনে রাশিয়ার হামলা , ইজ্রায়েল কর্তৃক গাজায় ৭৫ হাজার মানুষকে হত্যা এমনকি যুদ্ধ বিরতি ঘোষণার পরও হত্যা,। ভেনেজুয়েলায় কমান্ডো হামলা চালিয়ে কয়েক শত নিরাপত্তা কর্মীকে হত্যা করে প্রেসিডেন্ট মাদুরুকে তুলে নিয়ে আসা । সব শেষে ইরানের মিনাভ অঞ্চলের এক স্কুলে অতর্কিতে হামলা করে ১৭৫ জন শিশু কে হত্যা করে ইজারায়েল কে সাথে নিয়ে আমেরিকার ইরানের সাথে যুদ্ধ ঘোষণা এবং ইরানের ধর্মীয় নেতা আলী খোমেনি সহ শীর্ষ স্থানীয় নেতাদের বোমা মেরে হত্যা করা – ওইসব ঘটনা গুলির পেছনে নিরাপত্তা পরিষদের স্থায়ী কমিটির সদস্যরা সরাসরি জরিত । তারা কেন এভাবে হামলা করে বিশ্বকে একটি অনিশ্চয়নতার দিকে ঠেলে দিচ্ছে । অনেকেই বলে থাকেন নিরাপত্তা পরিষদের স্থায়ী কমিটির সদস্যরা জাতিসংঘকে তোয়াক্কা করেনা ।
আজ সময় এসেছে জাতিসংঘকে ঢেলে সাজানোর , আমরা মনে করি বিশ্বের মানবজাতিকে রক্ষা করতে হলে এখনি প্রয়োজন জাতিসংঘকে বিশ্ববাসীর একটি আস্থার স্থল হিসেবে গড়ে তোলা । সেই লক্ষ্যে” নিরাপত্তা পরিষদের স্থায়ী কমিটির সদস্যদের ভেটো পাওয়ার বাতিল করতে হবে । জাতিসংঘের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিতে জাতিসংঘের কার্যক্রম পরিচালিত করা।
আমাদের এই বক্তব্যটি জাতিসংঘের জরুরি সাধারন সভায় উথ্যাপন করা হলে আমাদের বিশ্বাস বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশ একবাক্যে সম্মতি জানাবে এবং বিশ্বে শান্তির সুবাতাস বইবে । তাছাড়া আপনি হবেন বিশ্বের মানুষের কাছে দেবদূত সমতুল্য এবং প্রশংসিত ও শ্রদ্ধার পাত্র ।
আপনার মহান উদ্যোগ বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হউক এই কামনা করছি।
কাজী মোস্তফা কামাল
আহ্বায়ক , বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল)
ঢাকা ,বাংলাদেশ
মোবাইল এবং whatsapp 8801766155892
Email qzkamal@gmail.com
বিশেষ দ্রষ্টব্য ঃ এই চিঠিটি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিশ্বের সব নেতাদের কাছে পাঠাব ।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net