
পদ্মা অয়েল পিএলসি এর মহাব্যবস্থাপক (পরিচালন ও পরিকল্পনা) আসিফ মালিক,কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে এ বিদায় সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন ট্যাংকলরী ওনার্স ইউনিট।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি হাজী ফজলুল হক, কর্যকারী সভাপতি হাজী সাইজুদ্দিন মাদবর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিব আহামেদসহ ব্যবসায়ী ও অত্র সংগঠনের নেতৃবৃন্দরা।
আসিফ মালিক, পদ্মা অয়েল পিএলসি এর মহাব্যবস্থাপক (পরিচালন ও পরিকল্পনা) হিসেবে সম্প্রতি অবসর নিয়েছেন।
আসিফ মালিকের নেতৃত্বে পদ্মা অয়েল পিএলসি এর অপারেশন বিভাগে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সাফল্য এসেছে। ডিপো ও সরবরাহ ব্যবস্থাপনা, নিরাপত্তা তদারকি, পরিকল্পনা বাস্তবায়ন এবং ব্যবসায়িক নীতির ক্ষেত্রে তার যুক্তি ও নেতৃত্ব কোম্পানিকে বহু চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করেছে।
সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিজেকে একজন আদর্শ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আসিফ মালিক ।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net