সোহেল কবির,স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মাহমুদউল্লা নবী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রোববার (৩০ জুন) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুর্গাকুল কবরস্থান এলাকায় তার নিজ বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাহমুদউল্লা নবী ওই এলাকার মৃত মাওলানা জালাল উদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এএসইউ (ASU) ঢাকা শাখার সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে তার কাছ থেকে একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি বাটন ফোন জব্দ করা হয়।
অভিযান শেষে মাহমুদউল্লা নবীকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এএসইউ’র তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী মুর্গাকুল এলাকায় অভিযান চালিয়ে মাহমুদউল্লা নবীকে গ্রেফতার করে। সে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল। বর্তমানে আসামি থানা হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দেশের গর্ব ও নিরাপত্তার প্রতীক সেনাবাহিনীর পরিচয় ভুয়াভাবে ব্যবহার করে কাউকে প্রতারণা করতে দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net