সোনারগাঁ সংবাদ দাতা ফাহাদ
দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসা আল শরফ আল ইসলামিয়ার প্রাক্তন ছাত্রদের (১৯৯৯-২০২৪) পুনর্মিলনী ও পরামর্শ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসার মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার ওস্তাদ মাওলানা মুফতি মুঈনুদ্দিন জানান, সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আগত মাদরাসার প্রাক্তন ছাত্রদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাদরাসার মিলনায়তন। শত শত হাফেজ আলেমদের (প্রাক্তন ছাত্রদের) এক মিলনমেলা সৃষ্টি হয় আল শরফ ঐতিহ্যবাহী প্রায় ২৫ বছরের এ মাদরাসার প্রাঙ্গণ।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ ওবায়দুল কাদের নদভী কাসেমীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মুহিউদ্দীন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র ওস্তাদ এনামুল হক কবির, মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ ওয়ালিউল্লাহ, মাওঃ ওবায়দুল্লাও , মাওঃ আঃ সালাম, কারী সাইফুল ইসলাম সহ আরো অনেকে।
পরামর্শ ও পুনর্মিলনী অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও মাদ্রাসার সাবেক ও বর্তমান ছাত্রদের ইসলামিক সংগীত, নাতে রাসুল ও আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়।
উপস্থিত পুনর্মিলনী অনুষ্ঠানে আগত ছাত্রদের মধ্যে একে একে পরিচয় পর্ব সেরে ছাত্রদের নসিহতের উদ্দেশ্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ওবায়দুল কাদের নদভী বক্তব্য রাখেন, বক্তব্য তিনি মাদ্রাসার শুরু লগ্ন থেকে বর্তমান অবস্থা তুলে ধরেন, দীর্ঘ দিন পর সাবেক ছাত্রদের পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত বলে সকলকে জানান।এ ধারাবাহিকতা তিনি ধরে রাখতে চান সেই সাথে আগামী মাসের অক্টোবরে ১১-১২ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন সহ মাদ্রাসার ২৫ বৎসর পূর্তি উপলক্ষে মহাসম্মেলন এর সফলতার পরামর্শ চান।
এছাড়াও তিনি জানান, উক্ত ইসলামী মহাসম্মেলনে দেশি-বিদেশি আন্তর্জাতিক পর্যায়ের ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। এতে সকলে অংশগ্রহণ করে মহা সম্মেলন কামিয়াবির দোয়া ও সার্বিক সহযোগিতার কামনা করেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net