
ফাহাদুল ইসলাম সোনারগাঁ উপজেলার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি পিএল বাহিনীর সক্রিয় এক সদস্য ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত হয় আহত আরো দুই সদস্য।
গত রবিবার উপজেলার বাড়িমজলিশ এলাকার লালাপাড়া গ্রামে রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
নিহত শীর্ষ সন্ত্রাসী পিএলের ডান হাত সক্রিয় মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ হাবিবপুর গ্রামের ভাড়াটিয়া আক্কাস আলীর ছেলে ওরফে ডাকাত রাব্বি। এ সময় শীর্ষ সন্ত্রাস পিএল সহ তার অন্যতম আরেক সদস্য ড্যান্স শাহ আলম আহত হয়।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাস মাদক ব্যবসায়ী একাধিক মাদক ও মার্ডার মামলার আসামি পিএল বাহিনীর অত্যাচারে সোনারগাঁওয়ের সর্ব শ্রেণীর মানুষ অতিষ্ঠ। হাবিবপুর, বাড়ি মজলিস, বাড়ি চিনিস, সাদীপুর হাতকূপা গ্রামে মাদকের আখড়া বানিয়ে রমরমা ব্যবসায়ী ব্যস্ত সময় পার করছেন পিএল বাহিনী।
মানুষের জায়গা জমি জোর করে দখল করা, জোর করে ঘরবাড়ি দখল করে অবস্থান করা, মাদকের কেন্দ্র বানানো এটা তার নিয়মিত কাজ। এরই ধারাবাহিকতায় গত রোববার রাতে দশটার দিকে বাড়ি মজলিস গ্রামের লালা-পাড়ায় পূর্ব পরিকল্পিনা অনুযায়ী ডাকাতের উদ্দেশ্যে পিএল বাহিনীর প্রবেশ ও ভাঙচুরের শব্দ পেয়ে এলাকাবাসী ভয়ে আতঙ্কিত হয়ে বাড়ি মজলিস কয়েকটি মসজিদের ডাকাতির ঘোষণা হলে স্থানীয় লোকজন জড়ো হলে তারা তোপের মুখে পড়ে, ফলে শীর্ষ সন্ত্রাস পিএল ও তার অন্যতম সদস্য শাহ আলম গণপিটুনি খেয়ে পালিয়ে যায়, গঠনাক্রমে পিএল এর ডান হাত অপকর্মের মূল হাতিয়ার ডাকাত রাব্বি গণপিটুনিতে অবস্থা আশঙ্কা জনক হলে তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লে ভর্তি করা হয় । কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি তদন্ত মহসিন জানান, আমরা নিহতের পক্ষে একটি অভিযোগ পেয়েছি, তদন্তের মাধ্যমে এটা গণপিটুনিতে হত্যা নাকি উদ্দেশ্যমূলক তা খতিয়ে দেখা হচ্ছে ও আসামিদের গ্রেফতারের জন্য দুই তিনটি টিম অভিযানে কাজ করছে ।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net