
সোনারগাঁয়ে নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী বাড়ির বৃদ্ধ ফুল চঁান মিয়ার (৬০) বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ভূক্তভোগী ওই ছাত্রীর দাদা আমির হোসেন বাদি হয়ে সোনারগঁা থানায় অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্ত পরিবারের দাবি ধর্ষণের ঘটনায় সাজানো, মিথ্যা ও বানোয়াট।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সোনারগঁা পৌর এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে চলতি মাসে ৭ তারিখে পার্শ্ববর্তী ফুল চঁান মিয়া বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক র্ধষণ করে। পরবর্তীতে আরো দু’ দফায় ধর্ষণ করা হয়। গত সোমবার বিকেলে পুনরায় ওই ছাত্রীকে কু প্রস্তাব দিলে এক পর্যায়ে ওই ছাত্রী আত্মহত্যার হুমকি দেয়।
পরে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি বলার পর এলাকায় জানাজানি হলে ফুল চঁান মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর দাদা আমির হোসেন বাদি হয়ে সোনারগঁা থানায় অভযোগ দায়ের করেন।
এ ঘটনার বিষয়ে অভিযুক্ত ফুল চঁানের ছেলে মো. সিফাত মিয়া বলেন, বাবা এমন কাজ করার কথা নয়। এ ঘটনায় মিথ্যা ও বানোয়াট। তবে পুলিশ সঠিকভাবে তদন্ত করলেই আসল রহস্য বেড়িয়ে আসবে। অভিযুক্তের ছেলে সঠিক তদন্তের দাবি করেছেন। তবে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কোন প্রকার দ্বন্ধ নেই বলে দাবি করেন।
সোনারগঁা থানার সেকেন্ড অফিসার ও উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, ধর্ষণের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। ধর্ষণের ঘটনাটি পুরোনো। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net