
নাজমুল হাসানঃ
বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি ও বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়শনের একটি কর্মশালা
২৭ ফেব্রুয়ারি- ২০২৪ অলিম্পিক ভবন, ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজীবের সভাপতিত্বে ওয়ার্কশপটি পরিচালিত হয়।এতে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন বিএসপিএ’র সাধারণ সম্পাদক মো. সামন হোসেন। বিএসপিএ নির্বাহী সদস্য পরাগ আরমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএসপিএ সহ-সভাপতি কাজী শহীদুল আলম।
প্রফেশনাল বক্সিং কে আরো জনপ্রিয় করা এবং এ সম্পর্কে আরও জোরদার প্রচারণার জন্য এই ওয়ার্কশপ আয়োজন করা হয়। দেশে প্রফেশনাল বক্সিংয়ের বর্তমান অবস্থা, বিশ্ব পরিমণ্ডলে সম্ভাবনা এবং এর ভবিষ্যত নিয়ে সাংবাদিকদের অবহিত করার লক্ষ্যে ওয়ার্কশপের মাধ্যমে বিষয়টি সকল কে অবগত করা হয়।
বিএসপিএ’র সদস্য ছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন সংবাদ মাধ্যমের প্রায় ৬০ জন ওয়ার্কশপে অংশ নেন।
বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দেশে এখন প্রায় ছয় শতাধিক প্রফেশনাল বক্সার আছেন।
যাদের উপযুক্ত পরিচর্চা করলে বিশ্বআসরেও তারা নিজেদের পাশপাশি দেশের জন্যও প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। গত কয়েক বছরে দেশের বক্সাররা বেশ কয়েকটি বিদেশি প্রফেশনাল আসরে অংশ নিয়ে আয়ের সুয়োগ পেয়েছেন। এ বছরের শেষভাগে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net