
জামান ভূঁইয়া
নারায়ণগঞ্জ - ৩ ( সোনারগাঁও ) এর সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার গতকাল ২০ ফেব্রুয়ারী ২০২৪ খৃষ্টাব্দ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায়, সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে ব্যতিক্রমধর্মী এক মত বিনিময় সভার আয়োজন করে । এতে সোনারগাঁও উপজেলার সকল পেশার লোকজন , সাংবাদিক , রাজনৈতিক কর্মী , প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন । দীর্ঘ প্রায় চার ঘন্টার এ অনুষ্ঠানে , তারুণ্যের প্রতীক দ্বিতীয়বার নির্বাচিত সাংসদ আব্দুল্লাহ আল কায়সার নিজেই অনুষ্ঠান সঞ্চালনা করেন খুব সুন্দর এবং সাবলীলভাবে । সবার মুখেই বলতে শোনা যায় যে , এ ধরনের মতবিনিময় সভা সারা বাংলা দেশে এই প্রথম এম পি কায়সারের আয়োজনে অনুষ্ঠিত হলো। এটা সারা দেশে ইতিহাস হয়ে থাকবে ।
সাংবাদিক এবং বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এম পি কায়সার । সোনারগাঁওকে স্মার্ট সোনারগাঁও বিনির্মানে কি কি করণীয় তা নিয়েই মূলত এ অসাধারণ একটা আয়োজন । বিগত দশ বছরে পিছিয়ে যাওয়া সোনারগাঁওকে ঢেলে সাজাতে হবে । সবাই মিলে কাজ করলে তা সম্ভব তাই আসুন আমরা হাতে হাত মিলিয়ে , সব ব্যাধাভেদ ভুলে গিয়ে সোনারগাঁও উপজেলাকে একটি স্মার্ট সোনারগাঁও হিসেবে গড়ে তুলি ।
সোনারগাঁও উপজেলাকে স্মার্ট সোনারগাঁও হিসেবে গড়ে তোলতে যা করতে হবে বলে সবাই একমত পোষণ করেন , তা হলো - সর্ব প্রথম যা করতে তা হলো সোনারগাঁও থেকে মাদক নির্মূল করতে হবে, চাঁদাবাজি নির্মূল করতে হবে, ভূমি সন্ত্রাসী দূর করতে হবে, মোগরাপাড়া চৌরাস্তা সহ সকল রাস্তার যানযট দূর করতে হবেন সকল রাস্তা ঘাট কালবার্ড ব্রীজ সংস্কার সহ প্রয়োজন মত নতুনভাবে তৈরি করতে হবে । এ গুলো পরিপূর্ণ ভাবে করতে সবার সহযোগিতা লাগবে বলে এম পি কায়সার আশাবাদ ব্যক্ত করেন । বক্তৃতাগন এই বিষয়ে একই সুরে কথা বলেন ।
শিকার মানোন্নয়নের ব্যপারে সবাই তাগিদ দেন। নতুন করে সোনারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় গড়ার উপর অনেকেই জোড় অনুরোধ জানান এম পি কায়সারের কাছে ।
দ্বিতীয় বার নির্বাচিত সাংসদ আব্দুল্লাহ আল কায়সার সবার অভিযোগ অনুযোগ এবং উন্নয়নের কথা আর স্মার্ট সোনারগাঁও গড়ার পরিকল্পনা গুলো মনোযোগ সহকারে শুনে তা সমাধান করার পরামর্শ চান তিনি এবং সবাই মিলে সহযোগিতা করলে সোনারগাঁওকে খুব দ্রুত স্মার্ট সোনারগাঁওয়ে উন্নিত করা কঠিন নয় বলে জানান তিনি ।
এ মতবিনিময় অনুষ্ঠানে সভাপতি ছিলেন অন্য যারা তারা হলেন , সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম ভূঁইয়া , সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মাসুদুর রহমান মাসুম , সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা , এসি ল্যান্ড , সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার , আওয়ামী লীগ , যুবলীগ , কৃষক লীগ , শ্রমিক লীগ , সেচ্ছাসেবক লীগ , ছাত্র লীগের নেতা কর্মীগন । মতবিনিময় সভা শেষে প্রীতি ভোজের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানের সমাপ্তি হয় ।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net