সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় ‘দৈনিক আমাদের নতুন সময়’ পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ টাইমস এর নির্বাহী সম্পাদক মোস্তাক আহমেদ শাওন আহত হয়েছে। র্দূঘটনায় তার বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে।
রবিাবর (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজী (মুনলাইট হলের পিছনে) চৌরাস্তা রাস্তায় (নাগিনা জোহা সড়কের) নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সিটি লাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
জানা যায় রবিবার রাতে নারায়গঞ্জ থেকে পেশাগত কাজ শেষে সিদ্ধিরগঞ্জে বাসায় ফেরার পথে রাস্তায় স্তুপাকৃত কংক্রিটের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন সাংবাদিক শাওন। তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনা ছাড়াও ঐ স্থানে প্রায়ই ছোট-বড় অসংখ্য যানবাহন দুর্ঘটনায় সাধারণ মানুষ আহত হচ্ছে। প্রায়ই সময় এই স্থানে জনসাধারণ ও যানবাহন দুর্ঘটনার শিকার হয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে বাধাগ্রস্থ হচ্ছে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net