নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (সিদ্ধিরগঞ্জ নাসিক) ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর করেছে কিশোর গ্যাং ‘টেনশন গ্রুপ’র সন্ত্রাসীরা।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: শফিকুল ইসলাম শফির ছেলে ‘টেনশন গ্রুপ’ কিশোর গ্যাং প্রধান রাইসুল ইসলাম সিমান্তর নেতৃত্বে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এহামলা করা হয় বলে অভিযোগ কাউন্সিলর ইকবাল হোসেনের।
কাউন্সিলর ইকবাল হোসেনের অভিযোগ, মিজমিজি আব্দুল আলি পুল এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা বহুল বিতর্কিত শফিকুল ইসলাম শফির হুকুমে তার ছেলে ‘টেনশন গ্রুপ’ কিশোর গ্যাং এর লিডার সিমান্তর নেতৃত্বে ২০-২৫ জনের কিশোর গ্যাং বাহিনী নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের কার্যালয়ে এ হামলা চালানো হয়।
হামলাকারিরা কার্যালয়ের সমস্ত জানালার গ্লাস ভাঙচুর করে। এসময় কার্যালয়ে কোন লোকজন ছিলনা। ফলে বিনা বাধায় ভাঙচুর করে কিশোর গ্যাং সন্ত্রাসীরা।
এবিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, কাউন্সিলর ইকবাল ক্ষোভ প্রকাশ করে বলেন, শফির ছেলে কিশোর গ্যাং ‘টেনশন গ্রুপ’ এর লিডার সিমান্তর নেতৃত্বে আমার অফিসে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর চালায়। এর আগে আমার ব্যক্তিগত সচিব তুহিনকে ধরে নিয়ে প্রায় ১ ঘন্টা আটকিয়ে রাখে। একই সন্ত্রাসীরা গত ৩০ অগস্ট ও ৪ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে আমার বাড়িতে দুইদফা হামলা চালায়। এসব ঘটনায় থানায় অভিযোগ করতে গেলেও পুলিশ অভিযোগ গ্রহণ করেননি।
হামলার বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিককে একাধিক বার ফোন করলেও পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন,“হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে এখনো থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্যঃ ২০২২ সালের ৬ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: শফিকুল ইসলাম শফির ছেলে ‘টেনশন গ্রুপে’র প্রধান লিডার সীমান্তসহ ওই গ্রুপের সাত সদস্যকে গ্রেপ্তার করে র্যাব-১১। তাদের তল্লাশি করে একটি ছোরা, দুটি সুইচগিয়ার চাকু, দুটি সাধারণ ছোরা এবং দুটি লোহা ও স্টিলের পাইপ উদ্ধার করে। পরদিন র্যাব ওই সাতজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net