আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনে নৌকার কাড়াকাড়ি । মাঝি হতে প্রার্থী ১০ জন। মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন দশজন। মনোনয়ন প্রত্যাশী ও দশজন। প্রত্যেকেই নিজ নিজ জায়গায় অটুট। সকলেরই দাবি মাননীয় প্রধানমন্ত্রী আস্থাভাজন লোক। তবে অপেক্ষা করতে হবে কে হচ্ছেন এই নৌকার মাঝি।
ব্যানার-ফেস্টুনের প্রচার- প্রচারণায় ভোটের লড়াইয়ে থাকতে চাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নির্বাচনী মাঠে কে কার চেয়ে এগিয়ে থেকে দলের মনোনয়ন বাগিয়ে নেবেন- নিজেদের মধ্যে চলছে সে আগাম লড়াইও। শোকের মাস আগস্ট জুড়েই ছিল তাদের নির্বাচনী প্রচারনার ব্যাপক শোডাউন।
তবে সবচেয়ে মজার বিষয় হলো, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রতিটি প্রার্থী মিছিল মিটিংয়ে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান আবার তারাই দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে। এ কেমন হাস্যকর ব্যাপার। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দাবি জানান সোনারগাঁয়ে নৌকা পাওয়ার জন্য সকলেই ঐক্য মত ভাবে কাজ করে সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে নৌকা প্রত্যাশী হওয়া দরকার।
তবে নৌকার ১০ জন মনোনয়ন প্রত্যাশীর ৪ জনই হলেন মোগরাপাড়া ইউনিয়নের। তারা হলেন, সাবেক সাংসদ ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য, ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় মারাত্মক ভাবে আহত সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সোনারগাঁ আওয়ামী লীগের অত্যন্ত পরিছন্ন ব্যক্তি এ এইচ এম মাসুদ দুলাল।
বঙ্গবন্ধুর সহচর ও সাবেক দুইবারের সাংসদ মরহুম মোবারক হোসেনের ছেলে ও মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির ১নং সদস্য মাহফুজুর রহমান কালাম।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যান সোনারগাঁও উপজেলা।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও পিরোজপুর ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূঁইয়া ছেলে, নওয়াগাঁও ইউনিয়নের কৃতি সন্তান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির সদস্য মারুফুল ইসলাম ঝলক।
সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের কৃতি সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির সদস্য দীপক কুমার বণিক দীপু।
সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কৃতি সন্তান সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাঁচপুর ইউনিয়নের কৃতি সন্তান মোশাররফ হোসেন।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা বলেন, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার হাতেই নৌকা তুলে দিবেন, আমরা তাকেই ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে জয়ী করবো যে কোন মূল্যে। এই আসনে নৌকার বিকল্প কিছু দেখতে চাই না। আমরা নৌকার বিজয়কে ঘিরে নির্বাচনী মাঠে অগ্রসর হচ্ছি প্রার্থী যেই হোক।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net