ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি
প্রেস বিজ্ঞপ্তিঃ
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ায় সোনারগাঁ উপজেলা যুবলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, এ ধরণের বক্তব্য প্রদানকারীদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের জোরালো দাবি জানানো হয়েছে। (১২ আগস্ট) শনিবার সোনারগাঁ উপজেলা যুবলীগের প্যাডে অত্র উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী হায়দারের স্বাক্ষরে এ প্রতিবাদ জানানো হয়।
জানা যায়, গত ১১ আগস্ট শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলেমদের মুক্তি ও কাদিয়ানিদের কাফের ঘোষণার দাবীতে মহানগর উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এক বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের সহ-সভাপতি কামাল উদ্দিন দায়েমী সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুকে পিটানোর ঘোষণা দেন।
প্রতিবাদ জানিয়ে এক বক্তব্যে সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী হায়দার বলেন, ‘হেফাজত ইসলামী নেতা মামুনুল হকের মুক্তির দাবীতে তার অনুসারীরা বিক্ষোভ সমাবেশ আয়োজন করে সেখানে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। এ বিষয়টিকে আমরা মোটেও মেনে নিতে পারিনা। তাদের এই বক্তব্যের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরণের বক্তব্য প্রদানকারীদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের জোরালো দাবি জানাচ্ছি’।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net