সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৪ নং ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারপত্র বিলি, ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশা নিধন ও এ মশার প্রজননস্থল ধ্বংস করতে স্প্রে করে ঔষধ ছিটানো হয়েছে। বুধবার বিকেল বিকেল সাড়ে চারটার দিকে নাসিক ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী নূর উদ্দিন মিয়া শিমরাইল সওজ অফিস কম্পাউন্ড ও কর্মচারীদের কোয়ার্টারে এ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় শিমরাইল সওজ অফিস এর উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন, মো. জাকির হোসেন, কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক জামায়াত উল্লাহ, ঠিকাদার আব্দুল বাতেন প্রমূখ এসময় উপস্থিত ছিলেন
ডেঙ্গু সচেতনতামূলক প্রচারপত্র বিলিকালে কাউন্সিলর হাজী নূর উদ্দিন মিয়া বলেন, বর্তমানে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকই মারা যাচ্ছেন। তাই ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। বাড়ির পাশের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
এজন্য প্রতিষেধকের চেয়ে প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করার সাথে সাথে যদি সচেতনতা গড়ে তোলা যায় তাহলেই সর্বগ্রাসী ডেঙ্গুর হাত থেকে মুক্তি পেতে পারবো আমরা।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net