নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজ পুর মেঘনা টুল প্লাজা এলাকায় গতকাল (৩১শে) জুলাই গভীর রাতে সোনারগাঁও বন বিভাগের স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেনের এর নেতৃত ফরেষ্ট চেক পোষ্টে নিয়মিত টহলের সময় চট্টগ্রাম থেকে ঢাকা গামী একটি ট্রাক যার নং ঢাকা মেট্রো-ট-২২-৮৮২৫ গাড়িটি ত্রিপল দিয়ে ডাকা অবস্থায় সন্দেহ হলে সিগনাল দিলে চালক ও হেলপার ট্রাকটি রেখে দৌড়ে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে ৫শত ১পিস অবৈধ সেগুন কাঠসহ ট্রাকটি আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য হবে মূল্য পাচ লাখ টাকার ।
তবে সোনারগাঁও বন বিভাগের স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন জানালেন কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে অজ্ঞাত নামা আসামিদের নামে মামলা প্রক্রিয়াধীন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net