ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের মোগরাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুল রহমান সজীব।
তিনি জানান, শফিকুল ইসলাম সাগর সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ায় আমি আনন্দিত। সে আমার খুব কাছের ও আস্থাভাজন একজন ব্যক্তি। রাজপথে শফিকুল ইসলাম সাগরের অনেক ভূমিকা আছে । সে রাজপথের একজন লড়াকু সৈনিক। বাংলাদেশ আওয়ামী লীগের যে কোন ঘোষণায় বিশাল আকারে দলবল নিয়ে মাঠে তার উপস্থিতি চোখে পড়ার মতো। আমি তার মঙ্গল কামনা করছি সেই সাথে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সেক্রেটারিকে সোনারগা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেলকে অসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরকে নির্বাচিত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম।
সোমবার (৩১জুলাই) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।
উপজেলা কমিটিতে রাশেদুল ইসলাম রাসেলকে সভাপতি ও শফিকুল ইসলাম সাগরকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শোকাবহ আগষ্টের পর পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net