ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সোনারগাঁ কর্মরত গণমাধ্যমকর্মীরা। এসময় নাদিম হত্যা মামলাটি দ্রুত বিচার আইনে নিয়ে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।
সোমবার (১৯ জুন) সকাল বারোটার সময় সোনারগাঁ মোগরাপাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সংবাদিকগন এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
এসময় সাংবাদিক সংগঠনের সভাপতি ও সেক্রেটারি সহ সিনিয়র সাংবাদিকরাও বক্তব্য রাখেন, বক্তব্যে বলেন, বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। তিনি 'বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম'–এর জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে 'একাত্তর টিভির' বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন।
গত বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিম মারা যান।
অভিযোগ উঠেছে, সংবাদ প্রকাশের জেরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলমের লোকজন তার ওপর হামলা চালিয়েছেন। মাহমুদুল আলম সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ ঘটনায় মূল অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
জড়িতদের সর্বোচ্চ শাস্তি, চেয়ারম্যানের অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবি জানান।
মানববন্ধনে সাংবাদিকরা প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি এবং চেয়ারম্যানের অবৈধভাবে উপার্জিত সব সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান।
এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন,সোনারগাঁ রিপোর্টার প্রেসক্লাবের সভাপতি আঃ সাত্তার, সিনিয়র সাংবাদিক, গাজি মোবারক, এনামুল হক বিদ্যুৎ, মোঃ রিপন সরকার, সিরাজুল ইসলাম, মোঃ অনিকুর রহমান, হাবিবুর রহমান হাবিব, নুরুন্নবী জনি, আরজেএফ সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, ফাহাদুল ইসলাম সহ আরো অনেকে।
এ মানববন্ধন কর্মসূচি শেষে প্রতিবাদ মিছিল নিয়ে প্রদর্শনী করে মানববন্ধন সমাপ্ত হয়।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net