সিদ্ধিরগঞ্জে ছিনতাই, চাঁদাবাজ, ভুমিদস্যু, তেল চোর, ইভটিজিং ও মাদক ব্যবসা নিয়ে বিভিন্ন আইনশৃংখলা বাহিনী সোচ্চার হলেও থেমে নেই এসব অপরাধ কর্মকান্ড। বিশেষ করে মাদকের ছোবলে যুব সমাজ ধ্বংসের মূখে পতিত হলেও মাদক ব্যবসায়ীরা অপ্রতিরোধ্য। প্রতিযোগীতা দিয়ে চালাচ্ছে মাদক ব্যবসা।
অন্যদিকে মাদকসহ এসব অপরাধ প্রতিরোধে আইনশৃংখলা বাহিনীর মাসিক সভাসহ বিভিন্ন আলোচনা সভায় এসব প্রতিরোধে জিরোটলারেন্স এর ঘোষণা দিলেও এসব প্রতিরোধে কার্যকরি কোনো পদক্ষেপ বা কর্মসূচী তেমন একটা নজর কাড়েনা।
ফলে স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হওয়ায়
আতংকে দিনাতিপাত করছে সাধারণ মানুষ।
স্থানীয়দের মতে সিদ্ধিরগঞ্জে থানা এলাকায় র্যাব-১১ এর প্রধান কার্যালয় অখচ এই এলাকায় মাদকের ছড়াছড়ি। র্যাব একটু জোড়ালো ভুমিকা রাখলে মাদক ব্যবসায়ীরা পিছু হটতে বাধ্য থাকবে।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানা ও র্যাব-১১’র প্রধান কার্যালয়ের খুব কাছাকাছি নাসিক ১নং ওয়ার্ড ও ১নং ওয়ার্ড সংলগ্ন ৭ নং ওয়ার্ড এলাকায় মাদকের ব্যাপক ছড়াছড়িসহ বিভিন্ন সময়ে ভুমিদস্যুতা, বিভিন্ন অপরাধ কর্মকান্ড ও আধিপত্য নিয়ে ব্যাপক হামলাসহ সংঘর্ষের ঘটনা ঘটে আসছে।
সচেতন মহল মনে করছেন ছোট-ছোট কিছু মাদক ব্যবসায়ীকে আইনশৃংখলা বাহিনী গ্রেপ্তার করলেও রহস্যজনক কারণে অধরা রাঘববোয়াল ধরা ছেঁায়ার বাইরে। মাদক ব্যবসায়ীরা কৌশলে বীরদর্পে করছে মাদক ব্যবসা।
জানাগেছে, নাসিক ১নং ওয়ার্ড ও ১নং ওয়ার্ড সংলগ্ন ৭ নং ওয়ার্ড এলাকায় ধর্ষণসহ একাধিক মামলার আসামি, পেশাদার ছিনতাইকারী ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী জসিম ও মাদক ব্যবসায়ী ইলিয়াস ওরফে ডাকাত ইলিয়াস বাহিনী দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে। জসিম সাবেক আদমজী জুটমিলের শ্রমিক দল নেতা আবু সাঈদের ছেলে।
বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ১নং ওয়ার্ড এর মিজমিজি পাগলাবাড়ি এলাকায় বসবাস করছে। মালেকের ছেলে ইলিয়াস বর্তমানে সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকায় বসবাস করছে। তাদের রয়েছে একটি বিশাল সিন্ডিকেট। সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এই সিন্ডিকেটের সদস্যরা ছিনতাই, চাঁদাবাজ, ভুমিদস্যু, তেল চোর, ইভটিজিং ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড নির্বিঘ্নে করে থাকে।
এরা হলো, মাদক ব্যবসায়ী ফরহাদ ওরফে ফেন্সি ফরহাদ, ইকবাল রুবেল, রতন ওরফে কাইল্লা (রতন), রানা ওরফে ইয়াবা (রানা), ইমরান ওরফে সাদু ইমরান, মো. আরিফ ওরয়ে গাঁজা আরিফ, মোশারফ হোসেন, হৃদয়, ওমর, সোলায়মান ও ডাকাত ইলিয়াসের ভাইসহ নামে বেনামে আরো অনেকেই।
তাদের ফোন করলেই পৌছে দেয় সব ধরনের মাদক। কিশোরগ্যাং সহ বিশাল সিন্ডিকেট রয়েছে তাদের। তারা সংঘবদ্ধভাবে মাদক কেনাবেচাসহ নানা অপরাধ কর্মকান্ডে বর্তমানে এখন নতুন কৌশলে তারা মাঠে নেমে পড়েছে বলে একটি সূত্র জানায়।
তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। এবং মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জেলও খেটেছে। এরা জামিনে বেড়িয়ে আবারও শুরু করে নানা কৌশলে মাদক ব্যবসা।
মাদকের শেল্টারদাতাদের নিয়ন্ত্রনে বীরদর্পে চলছে এলাকার আনাচে-কানাচে অলিতে-গলিতে পাড়া-মহল্লায় মাদক আর মাদক। ইয়াবা, গাঁজা, ফেন্সি ও হেরোইন (বর্তমান হেরোইন এর নাম বলে তারা ১০০/হান্ডেট পাউটার)। রীতিমত মাদকের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে নাসিক ১নং ওয়ার্ড এলাকাটি। ফলে দিন-রাত মাদক সেবকদের পদচারনায় মুখরিত থাকে এলাকার অলি-গলি। ফলে এলাকায় বৃদ্ধি পাচ্ছে মাদক সেবীর সংখ্যা। আর এসব মাদক সেবীরা মাদকের টাকা জোগাড় করতেই নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তারা। মাদকের সহজলভ্যতায় এখানকার দিনকে দিন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে।
নাম না প্রকাশের শর্তে অনেকেই জানান, তাদের ভয়ে কেউ এদের বিরুদ্ধে কথা বলতে কিম্বা মুখ খুলতে সাহস পাচ্ছেনা। এ সুযোগে তারা মিজমিজি পাইনাদী কবরস্থান জামে মসজিদের পিছনে, সিআই খোলা বৌ-বাজার, হিরাঝিল, তেরা মার্কেট, আল আমিন নগর, মজিব নগর, মজিববাগ কাঠেরপুল, সাইলো শীতলক্ষ্যা নদীর পাড়, রেল লাইল আজিবপুর, সোনা মিয়া স্টেডিয়াম নদীর পাড়, কাঁচপুর ব্রীজের নিচে শীতলক্ষ্যা নদীর পাড়, সিএনজির পাম্পের আশেপাশে, মিজমিজি পাগলাবাড়ি, বাতেন পাড়া, কেলেনের মোড়, পুল বাজার দক্ষিনে, ম্যাসের গোল্লিসহ অলিগলিসহ শিমরাইল নুর হোসেনর অফিসের পিছনে ট্রাক টার্মিনাল সহ অসংখ্য স্পটে অবাধে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। প্রায় সময়ই এরা মাদক ব্যবসাসহ নানা অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। এদের এখনই প্রতিরোধ না করলে এসব এলাকায় যে কোনো মুহুর্তে বড় ধরণের নাশকতাসহ আইনশৃংখলার অবনতি ঘটতে পারে।
এদিকে মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করা সহ এলাকার শান্তি শৃংখলা স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ও র্যাব-১১ এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সাধারণ মানুষ।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net