আকস্মিক ঘূর্ণিঝড়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেশ কয়েকটি এলাকায় বাড়ি ঘর, শতাধিক গাছপালা, ফসলাদি,কল কারখানা ও বৈদ্যুতিক সংযোগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।শুক্রবার (২১ এপ্রিল )সন্ধ্যা ৬টার দিকে এ ঘূর্ণিঝড় হয়।এতে ক্ষতির মুখে পড়েছেন সাধারণ কৃষক ও ব্যাবসায়ি। জানা গেছে,কয়েকটি ঘর-বাড়ি ও বিপুল সংখ্যক গাছপালা ভেঙ্গে পড়ে। পাশাপাশি আবাদী ফসল নষ্ট ও বৈদ্যুতিক তার ছিঁড়ে ক্ষতির মুখে এ এলাকার জনসাধারণ। এতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলার কাঁচপুর চেঙ্গাইন রোডে অবস্থিত জে,আর,এস শপিং ব্যাগ কারখানায়।প্রায় ৫০-৬০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যাবসায়ি আব্দুছ ছাত্তারের। ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ি কারখানা মালিক আব্দুছ ছাত্তার জানান, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে আকস্মিক ঘূর্ণিঝড়ের তান্ডবে আমার কারখানার টিনের চালা দুমড়ে মুচড়ে উড়িয়ে নেয়। ভিতরে থাকা মেশিন,যন্ত্রপাতি ও মালামাল বৃষ্টির পানিতে নষ্ট হয়ে আমার প্রায় ৫০/৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এছাড়াও তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের তান্ডবে আমি নিঃস্ব হয়ে পথে বসে গেছি। এখন কারখানার কর্মচারীদের বেতন,ব্যাংক লোন আমি কিভাবে পরিশোধ করবো,কার কাছে আমি সাহায্য পাবো? বলে কান্নায় ভেঙে পরেন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ি আব্দুছ সাত্তার।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net