নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু ইউসুফ খান টিপু বলেন, বন্দরে যারা ইতিপূর্বে বিএনপি করেছে তারা মুখে বলেছে বিএনপি তাদের অন্তরে ছিলো নৌকা আর লাঙ্গল। এই নৌকা আর লাঙ্গল মার্কা বিএনপি বন্দরে আর থাকবে না। প্রকৃত জিয়ার সৈনিকদের হাতে বিএনপির নেতৃত্ব তুলে দেয়া হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানার অন্তর্গত ২৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ২৩ নং ওয়ার্ডের কাবিলের মোড় এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে সম্মেলনের মাধ্যমে পরীক্ষিত নেতাকর্মীদের হাতে বিএনপির দায়িত্ব তুলে দিতে আমরা ওয়াদাবদ্ধ। সেই লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে সম্মেলনের আয়োজন করা হচ্ছে এবং রাজপথের বলিষ্ঠ নেতৃত্ব খুঁজে আনা হচ্ছে। তারই অংশ হিসেবে আজ বন্দর থানাধীন ২৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই সম্মেলনের সফলতা কামনা করছি এবং নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আগামী দিনের আন্দোলন সংগ্রামী ২৩ নং ওয়ার্ড বিএনপি'র নেতাকর্মীরা রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
বন্দর থানা বিএনপি'র সদস্য আমিরুল ইসলাম বাবু'র সভাপতিত্বে ও ২৩নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক কাজল আহম্মেদ কালুন'র স ালনায় প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, হাবিবুর রহমান দুলাল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, বন্দর থানা বিএনপি'র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, সদস্য সচিব নাজমুল হক রানা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, মাকিত মোস্তাকিম শিপলু, বন্দর থানা বিএনপি'র যুগ্ম আহবায়ক নাছির উল্লাহ্ টিপু, ইকবাল হোসেন, মো. সেলিম, সোহেল খান বাবু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক, মো. সেলিম, সদস্য মো. শিপলু প্রমুখ।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net