ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজরে স্বামীর পরকিয়ার পথে বাঁধা হয়ে দাঁড়ানোর কারণে স্ত্রী অজুফা (৫০) কে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত স্ত্রী অজুফা এ ব্যাপারে মঙ্গলবার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের সূত্রে জানা যায় যে, কৃষ্ণপুরা এলাকায় বসবাসকারী আড়াইহাজার পৌরসভার ৬ নং ওয়ার্ড মহিলালীগের সভানেত্রী অজুফা আক্তার (৫০) এর স্বামী মোঃ এফরান আলীর সঙ্গে একই এলাকায় বসবাসকারী সুফিয়া (৪৫) এর দীর্ঘ দিন ধরে পরকিয়ার সম্পর্ক চলছিল। সম্প্রতি অজুফা তার স্বামীর সঙ্গে সুফিয়ার পরকিয়ার সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ায় ।
এ ব্যাপারে সুফিয়া ও তার পরিবারের লোকজন
অজুফার উপর ক্ষিপ্ত ছিল। ২৭ মার্চ মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে অজুফা আড়াইহাজার বাজার থেকে তার বাসায় যাওয়ার সময় অভিযুক্ত সুফিয়া , তার ছেলে বিল্লাল এবং মেয়ে ফৌজিয়া তাকে আর্সেনিক অফিস সংলগ্ন দোকানের সামনে একা পেয়ে পূর্বের আক্রোশ বশত তাকে মারধর করে আহত করে, শ্বাসরোধে হত্যার চেষ্টা করে এবং তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন চিনিয়ে নেয়।
উপস্থিত লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net