রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজার - জাঙ্গালিয়া - উচিতপুরা সড়কের তিলচন্দী বাজার এলাকায় রাস্তার সিসি ঢালাইয়ের কাজে ধীরগতির কারণে লোক ও যান চলাচল চরম ভাবে ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে বাজারের দোকান্দারেরা লোকশানের শংকায় ভুগছেন। গত প্রায় ২/৩ সপ্তাহ ধরে বাজারের উপর দিয়ে অর্ধেক রাস্তা সিসি ঢালাইয়ের জন্য রড স্থাপন করে অনির্দিষ্ট কালের জন্য ফেলে রেখেছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান।
এর আগে অর্ধেক রাস্তা সিসি ঢালাইয়ের জন্য প্রস্তুত করে বাকী অর্ধেক রাস্তা রুলার বসিয়ে বন্ধ করে দেয়া হয়। ফলে আড়াইহাজার এবং সোনারগাঁ এ দুই উপজেলার যাত্রীদের আড়াইহাজার প্রপারে যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসির চাপের মুখে অর্ধেক রাস্তা খুলে দিলেও মোটরসাইকেল, রিকসা ও অটো রিকসা ছাড়া বড় ধরণের কোন গাড়ী যাতায়াত করতে পারছে না।
এ দিকে রাস্তার এক পাশে রড স্থাপন করে দীর্ঘ দিন ধরে ফেলে রাখার কারণে এক পাশের দোকান গুলোতে কাস্টমারেরা যেতে না পারায় দোকানদারেরা লোকসানের মুখে পড়েছে। কাপড় ব্যবসায়ী আলী আজগর আহাম্মেদ অনিক জানান, গত বছর রমজানের শুরুতে আমার দোকানে দৈনিক ৬০/৭০ হাজার টাকা আমদানী হতো। এ বছর রমজানে দোকানের সামনে নির্মণাধীন রাস্তা এ ভাবে পড়ে থাকার কারণে আমদানী হচ্ছে এক হাজার, বার শ টাকা। এ কই রকম মন্তব্য করেন রড সিমেন্টের দোকানদার আলম ও।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ( আজিজ কোম্পানী নামে পরিচিত) অফিসে ফোন করলে ওই প্রতিষ্ঠানের জাফর নামে এক কর্মকর্তা নিজের নাম বলে নিজেকে ওই অফিসের একাউন্টস অফিসার বলে পরিচয় দিয়ে জানান, কোম্পানীর একটি সমস্যার কারণে কাজ টি বিলম্বিত হচ্ছে এবং বর্তমানে সংকট নিরসন হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলীকে অতি দ্রুত কাজটি সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net